আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬

আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ |
মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদের চারপাশ পর্যবেক্ষণে ১০ দিনের মিশনে চারজন মহাকাশচারীকে পাঠিয়েছেন। এই মিশনে তাঁরা ১০ দিনের মতো সময় মহাকাশে কাটাবেন। এই দীর্ঘ সময়ে তাঁরা কোন ধরনের খাবার খাবেন তারই একটি তালিকা প্রকাশ করেছে নাসা। আর্টেমিস–২ মিশনে নভোচারীদের জন্য বরাদ্দকৃত খাবারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা চাঁদের চারপাশে এই দীর্ঘ যাত্রায় তাঁদের স্বাস্থ্য ও কর্মক্ষমতা অটুট রাখবে। যেহেতু এই মিশনে নতুন করে খাবার পাঠানোর সুযোগ নেই এবং মহাকাশযান ওরিয়ন স্পেসক্রাফটে কোনো রেফ্রিজারেটর নেই, তাই প্রতিটি খাবার অত্যন্ত সতর্কতার সাথে নির্বাচন করা হয়েছে। আর্টেমিস–২ মিশনের জন্য খাবার নির্বাচনের ক্ষেত্রে এর স্থায়িত্ব, নিরাপত্তা, পুষ্টিগুণ, নভোচারীদের পছন্দ এবং ওরিয়ন স্পেসক্রাফটের ওজন ও

ধারণক্ষমতার সামঞ্জস্য বিবেচনা করা হয়েছে। খাবারগুলো এমন হতে হবে যা ওজনহীন পরিবেশে সহজে প্রস্তুত ও খাওয়া যায়, কোনো গুঁড়ো বা কণা তৈরি করে না এবং নষ্ট না হয়। উৎক্ষেপণ এবং পৃথিবীতে পুনরায় প্রবেশের দিনগুলো বাদে, সাধারণ দিনগুলোতে নভোচারীদের সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য নির্দিষ্ট সময় ও খাবার বরাদ্দ থাকে। প্রত্যেক নভোচারী প্রতিদিন দুটি ফ্লেভারড পানীয় (যেমন কফি) পান করার সুযোগ পান। তবে স্পেসক্রাফটের ওজন সীমাবদ্ধতার কারণে পানীয়র বিকল্পগুলো বেশ সীমিত। ওরিয়নের খাবারগুলো মূলত চার ধরনের—১. সরাসরি খাওয়ার উপযোগী, ২. রিহাইড্রেটেড বা পানি মিশিয়ে তৈরিযোগ্য, ৩. উচ্চতাপে জীবাণুমুক্ত করা এবং ৪. রেডিয়েশনের মাধ্যমে সংরক্ষিত। খাবার গরম করার জন্য ক্রুরা একটি

ছোট ব্রিফকেস সদৃশ ‘ফুড ওয়ার্মার’ ব্যবহার করেন এবং পানীয়র জন্য ওরিয়নের ওয়াটার ডিসপেনসার ব্যবহার করা হয়। নাসার দেওয়া তালিকা অনুসারে, এই মিশনে নভোচারীদের জন্য মোট ১৮৯ ধরনের পৃথক খাবার পাঠানো হয়েছে। এর মধ্যে ১০ ধরনের পানীয় দেওয়া হয়েছে। এর মধ্যে আছে—কফি, গ্রিন টি, ম্যাঙ্গো–পিচ স্মুদি, চকোলেট ব্রেকফাস্ট ড্রিংক, ভ্যানিলা ব্রেকফাস্ট ড্রিংক, লেমোনেড, অ্যাপল সিডার, পাইনাপল ড্রিংক, কোকোয়া এবং স্ট্রবেরি ব্রেকফাস্ট ড্রিংক। সাধারণ খাবারগুলোর মধ্যে আছে—টর্টিলাস বা একধরনের পাতলা গোল রুটি, গমের রুটি, ভেজিটেবল কীশ—ডিম, দুধ, দই ও চীজ দিয়ে তৈরি এক ধরনের পিৎজাসদৃশ খাবার, ব্রেকফাস্ট সসেজ, কুসকুস উইথ নাটস—উত্তর আফ্রিকার সুজি থেকে তৈরি একটি স্বাস্থ্যকর খাবার। এটি গরম পানি বা সবজির ঝোলে

ভিজিয়ে (ভাপিয়ে) তৈরি করা হয় এবং এর সাথে ভাজা কাঠবাদাম, কাজুবাদাম, কিশমিশ এবং পছন্দমতো সবজি মিশিয়ে পরিবেশন করা হয়, ম্যাঙ্গো সালাড, গ্র্যানুলা উইথ ব্লুবেরিজ, কাঠবাদাম, কাজু বাদাম, গরুর মাংসের তৈরি এক ধরনের বার্বিকিউ, ব্রকলি, ঝাল সবুজ মটরদানা, ম্যাকারনি ও চীজ, ট্রপিক্যাল ফ্রুট সালাড, বাটারনাট স্কোয়াশ ও ফুলকপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু