আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ – ইউ এস বাংলা নিউজ




আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
আর্জেন্টিনার কর্তৃপক্ষ দেশটির ফুটবল পরিচালনাকারী সংস্থা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সভাপতি ক্লাউদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর বিরুদ্ধে মামলা চালানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাদের সম্পদ জব্দের আদেশও দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা কর সংক্রান্ত অনিয়মে জড়িত। বিষয়টি জানিয়েছে বেইন স্পোর্টস। বিচারিক তদন্তের অংশ হিসেবে এএফএ-কে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। বিচারক দিয়েগো আমারান্তে তার রায়ে ৩৫০ মিলিয়ন পেসো জব্দের নির্দেশ দেন। রায়ে উল্লেখ করা হয়, কর ফাঁকি এবং সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতেই এই তদন্ত চলছে। এই তদন্তের সূচনা হয় জেনারেল ট্যাক্স ডিরেক্টরেটের করা অভিযোগ থেকে। মামলার নথিতে বলা হয়েছে, গত দুই বছরে ১৯ বিলিয়ন পেসোরও বেশি বকেয়া কর পরিশোধ

করা হয়নি। তবে ক্লাউদিও তাপিয়া আদালতে লিখিত জবাবে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তদন্তে উল্লেখিত বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার ছিল না। অন্যদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা নিয়ম মেনে কর সংক্রান্ত সব নথি জমা দিয়েছে এবং পরবর্তীতে প্রযোজ্য সুদসহ বকেয়া অর্থ পরিশোধ করেছে। তাদের মতে, কর কর্তৃপক্ষ কোনো অতিরিক্ত জরিমানাও আরোপ করেনি। এদিকে, অভিযোগ ও সম্পদ জব্দের পাশাপাশি আগের নিষেধাজ্ঞাগুলোও বহাল রয়েছে। এর মধ্যে তাপিয়া ও তোভিগিনোর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান