আরব সাগরে ‘মুখোমুখি’ ভারত-পাক, মিসাইল লঞ্চ নৌসেনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

আরব সাগরে ‘মুখোমুখি’ ভারত-পাক, মিসাইল লঞ্চ নৌসেনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
অপারেশন সিঁদুরের সময় ভারতের তিন সামরিক বাহিনীই পুরোদমে প্রস্তুত ছিল পাকিস্তানে হামলা করতে। চারদিনের সংঘাতে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা সম্মুখসমরে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তবে ভারতীয় নৌসেনা কোনও হামলায় অংশ নেয়নি। পরে ১০ মে প্রবল চাপে পড়ে ভারতকে সংঘর্ষবিরতির প্রস্তাব দেয় পাকিস্তান। নিজেদের নীতিতে অবিচল থেকে তাতে রাজি হয়ে যায় ভারত। এই আবহে অপারেশন সিঁদুরে সরাসরি কোনও অংশ নেয়নি নৌবাহিনী। তবে মুনিরের হুমরিক আবহে এবার সাগরে যুদ্ধ অনুশীলন শুরু নৌসেনার। জানা গিয়েছে, আরব সাগরে গুজরাট উপকূলের অদূরেই ভারতীয় নৌসেনা আজ এবং আগামিকালের জন্য নোটাম জারি করেছে। সেখানে মিসাইল লঞ্চের অনুশীলন চালাবে তারা। এদিকে পাকিস্তানও এই দুদিন নোটাম জারি করেছে। ভারতের নৌসেনা

যেখানে অনুশীলন করছে, তার কাছে পাকিস্তানের নৌবাহিনীও অনুশীলন করতে চলেছে। এদিকে সম্প্রতি জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের শেষে ১০ মে সকালে ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীর সঙ্গে কথা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অপারেশন সিঁদুরের সময় যে পদক্ষেপ করা হয়েছে, সেজন্য ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সঙ্গে নৌসেনার প্রধান অ্যাডমিরাল ত্রিপাঠীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার মুখের গ্রাস কেড়ে নিলাম আমি। আপনি ফের সুযোগ পাবেন।’ প্রতিবেদন অনুযায়ী, করাচি বন্দরে ব্রহ্মোস মিসাইল ছোড়ার জন্য প্রস্তুত ছিল নৌসেনা। পরে শেষ মুহূর্তে করাচির ওপর হামলা না করার নির্দেশ দেওয়া

হয়েছিল নৌসেনাকে। এদিকে আমেরিকায় দাঁড়িয়ে মুনির ভারতকে হামলা করার হুমকি দিয়েছেন। এই আবহে ভারতীয় নৌসেনার এই যুদ্ধ অনুশীলন বেশ তাৎপর্যপূর্ণ। দুই দেশের নৌসেনার রণতরীর মধ্যে দূরত্ব মাত্র ৬০ কিমি থাকার কথা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত