‘আমি লুবাবা— আমার মতো করেই চলব’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

‘আমি লুবাবা— আমার মতো করেই চলব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
সময়ের আলোচিত কিশোরী শিল্পী সিমরিন লুবাবা গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই দর্শক-হৃদয়ে স্থান করে নিয়েছে। গান-মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছে। এমনকি সিনেমাতেও অভিনয় করেছে এই কিশোরী। যদিও এখন তাকে আর সেভাবে দেখা না গেলেও লুবাবা আছে ধর্মের পথে, আছে নেটিজেনদের আলোচনায়। ধর্মীয় নিয়ম অনুসারেই মিডিয়ায় থেকে কাজ করে যাবে বলে জানায় অভিনেত্রী। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা প্রয়াত আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজের বিষয়ে অনুরাগীদের সব কিছুই জানাতে পছন্দ করে সে। তবে প্রায়ই বিভিন্ন পোস্টের কারণে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এই শিশুশিল্পীকে ঘিরে সমালোচনা করে নেটিজেনরা। এবার সেসব সমালোচকদের জবাব দিল

লুবাবা। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে লুবাবা। সেখানে সে তার নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে—আমি লুবাবা, আমি আমার মতো করেই চলব। সে লিখেছে— রিলস আর টিকটকের মধ্যে ডিফারেন্স আপনারাই বলুন? আমি যেখানে একদম চুপচাপ, সেখানে আমাকে নিয়ে বারবার খোঁচা মেরে কথা, অকথ্য ভাষায় যা তা বলা। কিন্তু কেন? ইসলামিক পথচলায় এত বাধা কেন বলেও নেটিজেনদের প্রশ্ন রেখেছে অভিনেত্রী। লুবাবা বলেছে, আপনি টিকটক করলে আমি বলতে পারব না? আর আমি একবারও বলিনি টিকটক খারাপ। ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন। আমি রিলস করে নাচগান কখনই করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করি। তাই আমি ফুড-ইসলামিক রিলেটেড কন্টেন্ট বানাই। অভিনেত্রী আরও বলেছে, আমি বারবার বলি—

আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যত ছোট করেই কথা বলুক না কেন, আমি লুবাবা— আমি আমার মতো করেই চলব। যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি। লুবাবা বলেন, এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ। হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিগগির আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন। আমিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান