ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল
‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন
অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান
দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল
অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত
কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত
‘আমি খুব খুশি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি’
টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বরাবরই সরব তিনি। নানা বিষয়ে প্রায় সময়ই তাকে মতপ্রকাশ করতে দেখা যায়। এবার নিজের একটি স্বপ্নের কথা এক ফেসবুকে পোস্টে প্রকাশ করলেন অভিনেত্রী।
২০২৫ সালে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারিয়া। তানজিম তৈয়বকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। এখনো তাদের বিয়ের এক বছর পূর্ণ না হলেও এই জুটির প্রথম সাক্ষাতের বর্ষপূর্তি হয়েছে। এ উপলক্ষ্যেই ফারিয়া তার সামাজিক মাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে অভিনেত্রী লেখেন, আজ থেকে ঠিক এক বছর আগে আমি এই মানুষটির সঙ্গে দেখা করেছিলাম এবং আমার জীবন চিরতরে বদলে গিয়েছিল। আমার নতুন স্বপ্ন হলো,
তোমার সঙ্গে বৃদ্ধ হওয়া। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমাকে এমন একটি স্বপ্ন দিয়েছেন, যা এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার জন্য সার্থক করে তোলে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে আমি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি। স্ত্রীর বিরুদ্ধে আলভীর অভিযোগ প্রসঙ্গে যা বললেন তিশা স্বামী তানজিম তৈয়বের উদ্দেশ্যে ফারিয়া বলেন, আমি খুবই আনন্দিত, তোমার সঙ্গে দেখা হয়েছিল। না হলে আমার এত গোছানো বাসাটাকে অগোছালো করার সাহসই বা কে করত? উল্লেখ্য, এর আগে শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মাথায় সেই সংসারের বিচ্ছেদ ঘটে। অপুকে
২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি।