আমিরাতের কাছে এনভিডিয়ার চিপ বিক্রিতে ভয় আমেরিকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

আমিরাতের কাছে এনভিডিয়ার চিপ বিক্রিতে ভয় আমেরিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। আবার দুই দেশের মধ্যে রয়েছে প্রতিরক্ষা চুক্তিও। তবু সেই আমিরাতের কাছেই অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি বিক্রি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। আমিরাত বারবার আবেদন করেও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার এআই চিপ কিনতে পারছে না। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এর পেছনে রয়েছে চীনের ভয়। গত মে মাসে উপসাগরীয় সফরে আমিরাতেও পা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই আমিরাতকে এআই প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার ব্যাপারে চুক্তি হয়। কিন্তু এখন আমিরাতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের কোম্পানির কাছেই এআই চিপ বিক্রির অনুমোদন দিচ্ছেন না মার্কিন কর্মকর্তারা। চলতি মাসের শুরুর দিকে ব্লুমবার্গ জানিয়েছিল, সৌদি আরব বা আমিরাত

কারও কাছে চিপ বিক্রির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। তবে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আমিরাতের কাছে চিপ রপ্তানির পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চুক্তির নতুন শর্ত কী হতে পারে, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে, আমিরাতের সঙ্গে চীনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের মাথাব্যথার কারণ। এ অবস্থায় মার্কিন কর্মকর্তাদের ধারণা, আমিরাতের হাত হয়ে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ চীনের হস্তগত হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল