ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে ইনশাআল্লাহ’
বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে হঠাৎ আয়োজন করা এক অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইশরাক হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের হাতে আংটি পরিয়ে দেন।
নিজেদের বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন হবু স্ত্রী নুসরত খান। শনিবার (১১ অক্টোবর) ফেসবুকে একটি পোস্ট করেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে কনে নুসরাত খান বলেন, আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি, গতকাল বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট
পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে ইশরাক হোসাইনের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি।