আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬
     ৬:৪১ পূর্বাহ্ণ

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ | ৬:৪১ 41 ভিউ
তামিল সিনেমার দাপুটে নায়ক থালাপতি বিজয় এখন কেবল বক্স অফিসের রাজা নন, বরং তামিল রাজনীতির এক উদীয়মান গেম চেঞ্জার। গেল বছর ভারতের ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে যে যুদ্ধের ডাক তিনি দিয়েছিলেন, এ বছর রোববারের মামল্লাপুরমের কৌশলগত বৈঠকে তা এক নতুন মাত্রা পেয়েছে। সিবিআইর জিজ্ঞাসাবাদ আর নিজের সিনেমা জানা নায়াগান-এর মুক্তিতে বাধার মুখে পড়ে পিছু হটা তো দূরে থাক, উল্টো আরও আক্রমণাত্মকভাবে সামনে এসেছেন এই সুপারস্টার। বিজয় তার কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে, এই লড়াই কেবল নির্বাচনের জন্য নয়, বরং গণতন্ত্র রক্ষার লড়াই। তার ভাষায় যারা এই যুদ্ধে লড়াই করবে, তারাই তার কমান্ডো। বিজয় কেবল কেন্দ্রীয় সরকারকেই

নয়, তামিলনাড়ুর স্থানীয় দুই প্রধান শক্তিকেও তুলোধোনা করেছেন। ডিএমকে তিনি আখ্যা দিয়েছেন অশুভ শক্তি হিসেবে এবং এআইএডিএমকে তকমা দিয়েছেন দুর্নীতিগ্রস্ত শক্তি। তাদের বিরুদ্ধে লড়াই করার সাহস একমাত্র তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম- টিভিকেরই আছে। বিজয় আক্ষেপ করে বলেন, বর্তমানের রাজনীতিবিদরা সিএন অন্নাদুরাইয়ের আন্নার আদর্শ ভুলে গেছেন। আন্না হলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও দ্রাবিড় রাজনীতির অন্যতম আদর্শ নেতা। বিজয় বর্তমানে বহুমুখী চাপের সম্মুখীন। তবুও তিনি দমে যাওয়ার পাত্র নন। গেল বছর কারুরে তার সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় দিল্লিতে তাকে দু’দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি বিজয়ের আসন্ন সিনেমা ‘জানা নায়াগান’-এর মুক্তিতে বাধা দিয়েছে সেন্সর বোর্ড। তবে এই বাধা কাটাতে তিনি ইতোমধ্যেই আদালতের

দ্বারস্থ হয়েছেন। অনেকেই মনে করছেন, তার রাজনৈতিক কণ্ঠস্বর রোধ করতেই এই আইনি জটিলতা তৈরি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা