ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি
১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা
মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং
পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল
‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন
অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান
আবারও জুটি আল্লু-পূজা
আল্লু অর্জুন ও পূজা হেগড়ের রসায়ন ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’ সিনেমায় দর্শকদের মন জয় করেছিল।
রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি খুব ভালো ব্যবসা করেছিল। ছবির গানগুলো মাতিয়েছিল দর্শককে। সম্প্রতি পূজা হেগড়ে আবারও তাদের পুনর্মিলনের সম্ভাবনার কথা জানিয়েছেন।
আল্লুর সঙ্গে কাজ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন নয়, যদি ভালো গল্প, চরিত্র এবং উপযুক্ত সুযোগ থাকে, তবে অবশ্যই আবার একসাথে কাজ করতে পারি।’
বর্তমানে, পূজা হেগড়ে তার আসন্ন তামিল সিনেমা ‘রেট্রো’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি ১ মে মুক্তি পাবে। এছাড়া তিনি থালাপতি বিজয়ের সাথে ‘জানা নায়াগান’ সিনেমায় কাজ করছেন। যা বিজয়ের শেষ সিনেমা হতে পারে।
অন্যদিকে আল্লু অর্জুন তার পরবর্তী সিনেমা ‘এএ২২এ৬’ নিয়ে ব্যস্ত সময় পার
করছেন। এটি অ্যাটলি পরিচালিত একটি সুপারহিরো থ্রিলার হতে যাচ্ছে। এছাড়াও তিনি ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথে একটি পৌরাণিক গল্পের ছবিতে কাজ করছেন। সেখানে তার চরিত্রটি দেবতা কার্তিকের অনুপ্রেরণায় তৈরি। আল্লু অর্জুন ও পূজা হেগড়ের পুনর্মিলন হলে তা দর্শকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হতে পারে।