‘আপনারাই হাদিকে হত্যা করিয়েছেন, এখন নির্বাচন বানচালের চেষ্টা করছেন’: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ওমর বিন হাদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫

‘আপনারাই হাদিকে হত্যা করিয়েছেন, এখন নির্বাচন বানচালের চেষ্টা করছেন’: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ওমর বিন হাদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ |
শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেছেন, সরকারই ওসমান হাদিকে হত্যা করিয়েছে এবং এখন এই হত্যাকাণ্ডকে ইস্যু করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের এই আকাঙ্ক্ষা কখনোই নস্যাৎ হতে দেওয়া হবে না। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘শহীদি শপথে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে ওমর বিন হাদি বলেন, ‘আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। আপনারা যদি মনে করেন নির্বাচনের দুই মাস পর রাষ্ট্রক্ষমতা ছেড়ে বিদেশে চলে যাবেন,

তবে মনে রাখবেন—এদেশের জনতা আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবেই।’ তিনি জুলাই বিপ্লবের প্রেক্ষাপট টেনে বলেন, ‘জুলাই বিপ্লবের আগে যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন এবং ক্ষমতাধর ছিলেন, তারা আজ দেশে নেই; পালাতে বাধ্য হয়েছেন। হাদি হত্যার বিচার যদি না হয়, তবে আপনারাও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন।’ ওসমান হাদির রাজনৈতিক লক্ষ্যের কথা উল্লেখ করে তার ভাই বলেন, ‘ওসমান হাদি চেয়েছিল ফেব্রুয়ারিতেই দেশে নির্বাচন হোক। নির্বাচন করার জন্য সে মাঠেও নেমেছিল। তাকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে।’ তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, নির্বাচনের পরিবেশ যেন বিঘ্নিত না হয় এবং দ্রুত যেন খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করা হয়। ভাইয়ের আপোষহীন মানসিকতার কথা তুলে

ধরে ওমর বিন হাদি বলেন, ‘যে এজেন্সির বা রাষ্ট্রের হয়ে আপনারা হাদিকে হত্যা করেছেন, মনে রাখবেন—হাদি কোনো এজেন্সি বা তাঁবেদারের কাছে মাথানত করেনি। সে মাথানত করলে অন্যদের মতো বিক্রি হয়ে সুখে জীবনযাপন করতে পারতো। কিন্তু সে ১৮ কোটি মানুষকে রাজপথে আন্দোলন ও সার্বভৌমত্ব রক্ষার পথ দেখিয়েছে।’ সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান হাদি আরও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসছে। আপনারা ক্ষমতায় থাকাকালীন এই হত্যাকাণ্ড ঘটেছে, তাই এর দায় এড়াতে পারবেন না। আজ হোক বা দশ বছর পর, আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা