আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী গ্রিজমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪
     ৫:২৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী গ্রিজমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:২৪ 279 ভিউ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার আঁতোয়ান গ্রিজমান। ফ্রান্সের হয়ে টানা দুই বিশ্বকাপের ফাইনালে খেলা এই ফুটবলার ২০১৮ সালে ছুঁয়ে দেখেছিলেন স্বর্ণখচিত বিশ্বকাপ ট্রফি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ অবসরের ঘোষণা দিয়ে ফ্রান্সের সহ-অধিনায়ক গ্রিজমান লিখেছেন, ‘স্মৃতিভরা হৃদয় নিয়ে আমি জীবনের এই অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছি।’ এই ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্সের জার্সিতে ১০ বছরের যাত্রা থামল গ্রিজমানের। দেশের হয়ে ১৩৭ ম্যাচে তার পায়ে এসেছে ৪৪ গোল। ২০১৪ সালে জাতীয় দলে অভিষেকর পর থেকেই একাদশে নিয়মিত মুখ ছিলেন তিনি। এদিকে ক্লাব পর্যায়ে ২০০৯ সালে রিয়াল সোসিয়েদাদের জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু হয় গ্রিজমানের। এরপর লা লিগার দুই শীর্ষ ক্লাব বার্সেলোনা ও অ্যাটলেটিকো

মাদ্রিদেও খেলেছেন তিনি। গতরাতে ওয়ান্দা মেত্রোপোলিতানোতে মাদ্রিদ ডার্বি খেলতে নেমে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছেন গ্রিজমান। লা লিগায় ৫০০তম ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী তারকা। তার মধ্যে সোসিয়েদাদের হয়ে ১৪১, বার্সেলোনার হয়ে ৪১ ও আতলেতিকোর হয়ে দুই মেয়াদে খেললেন ২৮৫ ম্যাচ। নিজের মাইলফলক স্পর্শ করার ম্যাচে অবশ্য জয় পায়নি তার দল। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা ৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব সরকারের ইফতারের পর প্রাণবন্ত থাকতে পান করুন তরমুজের শরবত রাত ১২টার পর সেহরি খেলে কি রোজা হবে? ‘নির্ভয়া’ শুধু একটি ঘটনা ছিল না, এমন প্রতিদিনই ঘটছে: রানী মুখার্জি পরাজয়ে শেষ এশিয়ান কাপ মিশন ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমিসহ তিনজনের জামিন নামঞ্জুর দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস জ্বালানি সরবরাহে নজরদারি জোরদার, বিপিসির কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল গঠন তেহরানে তেল ডিপোতে ইসরায়েলি হামলা, পাল্টা হামলার হুমকি ইরানের ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প কুইন্সে সড়কে জলাবদ্ধতা, গাড়ি চলাচলে বাধা