আন্তর্জাতিক পুরস্কারজয়ী কামার-সারার ‘অন্যদিন…’ আসছে ১১ জুলাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক পুরস্কারজয়ী কামার-সারার ‘অন্যদিন…’ আসছে ১১ জুলাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ও পুরস্কৃত কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’ অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। দীর্ঘ সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ১১ জুলাই থেকে টানা সাতদিন ছবিটি ঢাকায় সিনেমা হলে প্রদর্শিত হবে। ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরীন। ২০১৪ সালে সানড্যান্স ফিল্ম ফান্ড থেকে অনুদানপ্রাপ্ত এই ছবিটি ২০২১ সালে নেদারল্যান্ডসের ইডফা উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর কান, লোকার্নো, ক্যামডেন, নিউইয়র্কের মমি, জুরিখ, সিডনি ও নন্তের থ্রি কন্টিনেন্টস-সহ নানা আন্তর্জাতিক উৎসবে অংশ নেয় এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ, ক্যামডেনের হ্যারেল অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করে। তবুও দেশের সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি। পরিচালক কামার বলছেন, ‘বিগত রেজিমের রাজনৈতিক ভাষ্য সহ্য হয়নি, তাই আটকে দেওয়া হয় অন্যদিন…কে।’ সম্প্রতি

এক বিবৃতিতে পরিচালক কামার বলেন, ‘একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করা। ২৪'র জুলাইয়ের আগে ছবিটি দেখানো নিষিদ্ধ ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো ছবি বানাবো না। কিন্তু এবার জুলাই এসে ওলটপালট করে দিল। তাই এই ছবিটি উৎসর্গ করছি এই জুলাইকে।’ প্রযোজক সারা আফরীন জানান, দেশে নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক অঙ্গনে ‘অন্যদিন…’ প্রশংসিত হয়েছে ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’ বলে। উল্লেখ্য, ‘অন্যদিন…’ ছবিটি কামার আহমাদ সাইমনের ‘জলত্রয়ী’র দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘শুনতে কি পাও!’ ছবি দিয়ে তিনি প্যারিস, মুম্বাইসহ নানা আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন এবং পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার