আন্তর্জাতিক আহ্বানের তোয়াক্কাই করল না ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪
     ৫:২৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক আহ্বানের তোয়াক্কাই করল না ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪ | ৫:২৬ 275 ভিউ
যুক্তরাষ্ট্রকে সঙ্গে পেয়ে যেন গোটা বিশ্বকে থোরাই কেয়ার করছে ইসরাইল। লেবাননে হামলার ব্যাপারে জাতিসংঘসহ বিশ্বের বহু দেশ বারণ করার পরও স্থল অভিযান শুরু করেছে দেশটি। বন্ধু ইসরাইলের পাশে সবসময়ের মতো এবারও পাশে আছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইরানকে হুঁশিয়ার করে এক টুইটবার্তায় জানিয়ে দিয়েছেন, যদি লেবাননে অভিযানের কারণে ইসরাইলকে ইরান টার্গেট করে তাহলে তাদের পরিণতি হবে ‘ভয়াবহ’। মঙ্গলবার ভোরে দক্ষিণ লেবাননে ‘সীমিত স্থল অভিযান’ শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী। লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইল দক্ষিণ বৈরুতে কমপক্ষে ছয়টি হামলা চালিয়েছে এবং সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রাজধানী দামেস্কের আশেপাশে প্রাণঘাতি হামলার খবর দিয়েছে। উত্তেজনা হ্রাসের আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরাইল ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে

লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। শুক্রবার বৈরুতে ব্যাপক হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা