আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫

আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ |
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ সোমবার (৩ নভেম্বর)। এই দিনে ৫২-তে পা রাখলেন অভিনেত্রী। তবে ঢালিউডের প্রিয়দর্শিনী এ মুহূর্তে দেশে নেই। এই সময়টি তার কাটছে সুদূর মার্কিন মুলুকে; মা, মেয়ে ও বোনের সঙ্গে আমেরিকায় জন্মদিন পালন করবেন অভিনেত্রী। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করছেন মৌসুমী। এর আগে ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান অভিনেত্রী। এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তিনি দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানী দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন বলে জানা গেছে। অভিনেতা ওমর সানী জানিয়েছেন, মৌসুমীর মা অসুস্থ। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে

না তার। তিনি বলেন, মৌসুমীর জন্মদিন বিশেষভাবে উদযাপনের আয়োজন করা হয়েছে। তার ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন। তবে অভিনেতা মনে করেন, দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো। উল্লেখ্য, একসময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে ছিলেন মৌসুমী। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই নিয়মিত ছিলেন প্রিয়দর্শিনী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের