আজ ঢাকা মাতাবেন জনপ্রিয় পাকিস্তানি শিল্পী আইমা বেগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

আজ ঢাকা মাতাবেন জনপ্রিয় পাকিস্তানি শিল্পী আইমা বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
পাকিস্তানর জনপ্রিয় সঙ্গীতশিল্পী আয়মা বেগ প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে যাচ্ছেন। আজ শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে ‘রুল দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের কনসার্টে গান গাইবেন তিনি। কনসার্টটি আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। প্রথমে কনসার্টটি সেনা প্রাঙ্গণে বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই এই কনসার্টে অংশ নিতে পারবেন। ‘ওয়ান ট্রু সাউন্ড’ ব্যানারে নিয়মিত দেশি শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এবারই প্রথম এই আয়োজনে যুক্ত হচ্ছেন আয়মা বেগের মতো কোনো আন্তর্জাতিক শিল্পী। কনসার্ট শুরু হয়েছে বিকেল ৪টা থেকে। তবে আয়মা বেগ কখন মঞ্চে উঠবেন তা জানা যায়নি। ২০১৬ সালে পাকিস্তানি চলচ্চিত্র লাহোর সে

আগে-তে প্লেব্যাকের মাধ্যমে সংগীতজগতে অভিষেক হয় আইমা বেগের। ওই সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি। এর মধ্যে ‘কালাবাজ দিল’ গানটির জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ও গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার অর্জন করেন। এরপর তিনি সাত দিন মোহাব্বত ইন, দ্য ডাংকি কিং, কাফ কাঙ্গনা, বাজি–সহ আরও অনেক জনপ্রিয় সিনেমায় গান গেয়ে প্রশংসিত হন। আইমা বেগ ২০১৭, ২০১৮ ও ২০১৯—টানা তিন বছর কোক স্টুডিও পাকিস্তান-এ পারফর্ম করেন। এছাড়াও, ২০২২ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের থিম সং ‘আগে দেখ’-এ আতিফ আসলামের সঙ্গে এবং ২০২৩ সালে আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দেন তিনি। আজকের কনসার্টে আইমা বেগের উপস্থিতি ঢাকার

সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব