ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ
গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’
থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার
বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার
“আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাব না
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হলে সেই নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এক সাধারণ রিকশাচালক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
ভিডিওতে দেখা যায়, এক সাংবাদিক ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, "আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে আপনি কি ভোটকেন্দ্রে যাবেন?"
উত্তরে ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, "কারে বাদ দিয়া কথা বলবেন?" এরপর তিনি নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, "কোনোদিনও যাব না আমি।"
তবে স্থানীয় পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার প্রভাবশালী বা পরিচিত ‘ভাই-ব্রাদার’ যদি তাকে জোরজবরদস্তি করে নিয়ে যায় কিংবা না গেলে মারধরের ভয় থাকে, তবেই
তিনি বাধ্য হয়ে কেন্দ্রে যেতে পারেন। তার ভাষায়, "যদি এলাকার ভাই ব্রাদার যদি আমারে জোর জবরদস্তি কইরা লইয়া যায়, যে না গেলে দুই একটা চড় থাপড় মারতে পারে, আছে না? তখন বাধ্যতামূলক যামু।" অবশ্য কেন্দ্রে গেলেও নিজের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তিনি আপোষহীন। বাধ্য হয়ে কেন্দ্রে গেলেও কাকে ভোট দেবেন, তা তার মনেই স্থির করা আছে বলে জানান তিনি। তিনি বলেন, "ভোট কারে দিমু সে তো আমার একটা মনেই আছে। স্বাভাবিক কথাই।" সাধারণ এই রিকশাচালকের এমন অকপট বক্তব্য নেটদুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার স্পষ্টবাদী মতামতের প্রশংসা করছেন, আবার কেউ কেউ একে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছেন।