আওয়ামী লীগের কার্যালয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা নিন্দা ও প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫

আওয়ামী লীগের কার্যালয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ |
দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি* একটি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং তার পরিপ্রেক্ষিতে মবসন্ত্রাসের নগ্ন নৃত্যের সাক্ষী বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশ যেনো ত্রাসের জনপদ ও অগ্নিপুরীতে পরিণত হয়েছে। রাজশাহী, খুলনা, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয়ে পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগ। পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সফল মেয়র ও আধুনিক চট্টগ্রামের রূপকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের, দিনাজপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরীর,

বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের, উত্তরায় সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বাসভবন সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। একজনের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে করে সন্ত্রাসবাদীরা সারাদেশকে অনিরাপদ করে তুলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই নগ্ন হামলা, ভাঙচুর, সন্ত্রাস ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে ওসমান হাদীকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দেওয়ার বিষয়টাও রাজনৈতিক সিদ্ধান্ত। এতে জাতীয় কবি কাজী নজরুলকে অপমান করার শামিল। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা