‘আই হ্যাভ আ প্ল্যান’: অতীত সন্ত্রাসের ‘ট্রমা’ আর ধোঁকাবাজির নতুন মোড়ক! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৫

‘আই হ্যাভ আ প্ল্যান’: অতীত সন্ত্রাসের ‘ট্রমা’ আর ধোঁকাবাজির নতুন মোড়ক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৫ |
মার্টিন লুথার কিং জুনিয়র ১৯৬৩ সালে তাঁর ঐতিহাসিক ভাষণে বিশ্বকে এক মানবিক স্বপ্নের রূপরেখা দিয়েছিলেন। তাঁর সেই ‘I Have a Dream’ ছিল আটবারের সুষ্পষ্ট উচ্চারণে বৈষম্যহীন আগামীর রোডম্যাপ। অথচ আজ বাংলাদেশে সেই মহান উক্তিকে ব্যঙ্গ করার মতো এক পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনীতির মাঠে হঠাৎ ভেসে আসা স্লোগান ‘I have a Plan’—যাকে সচেতন মহল দেখছেন কেবল একটি মেকী আশ্বাস এবং জনগণের সাথে নতুন প্রতারণা হিসেবে। স্পষ্টতার অভাব ও ধোঁকাবাজি মার্টিন লুথার কিং যখন স্বপ্নের কথা বলেছিলেন, তিনি জানতেন তিনি কী চান এবং কীভাবে তা অর্জন করবেন। তিনি সংবিধান ও মানবিকতার ভিত্তিতে আধুনিক আমেরিকা গড়ার দিকনির্দেশনা দিয়েছিলেন। এর বিপরীতে বাংলাদেশে আজ যে ‘প্ল্যান’-এর কথা

বলা হচ্ছে, তাতে নেই কোনো সুস্পষ্ট রূপরেখা, নেই কোনো বাস্তবিক ভিত্তি। সমালোচকদের মতে, এটি জনগণকে বিভ্রান্ত করার একটি সস্তা কৌশল ছাড়া আর কিছুই নয়। সমস্যা না বুঝেই সমাধানের বুলি আওড়ানোকে তারা ‘রাজনৈতিক ভণ্ডামি’ হিসেবে আখ্যায়িত করছেন। ২০০১-২০০৬: সেই বিভীষিকার স্মৃতি ‘আই হ্যাভ আ প্ল্যান’ শুনে জনমনে স্বস্তি তো ফিরছেই না, বরং ভেসে উঠছে ২০০১ থেকে ২০০৬ সালের সেই বিভীষিকাময় শাসনামলের স্মৃতি। জনগণ সেই সময়টাকে একটি ‘ট্রমা’ হিসেবে মনে রেখেছে। সমালোচকরা প্রশ্ন তুলছেন, সেই একই নেতৃত্বের মুখে ‘প্ল্যান’-এর কথা শুনে মানুষ কেন বিশ্বাস করবে? গত ১৬-১৭ মাসে জনগণ যা দেখেছে, তা ছিল সেই পুরনো সন্ত্রাসেরই একটি ‘টিজার’ বা মহড়া মাত্র। সমস্যা না বুঝেই সমাধানের

নাটক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে নেতৃত্ব দেশের বর্তমান সংকট, মানুষের মনস্তত্ত্ব এবং দুর্দশার মূল কারণই বুঝতে ব্যর্থ, তাদের মুখে ‘প্ল্যান’-এর কথা মানায় না। সমস্যার গভীরতা অনুধাবন না করে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য এমন অস্পষ্ট ‘প্ল্যান’ ঘোষণা করাকে জনগণ প্রত্যাখ্যান করছে। মার্টিন লুথার কিংয়ের ভাষণ বিশ্বকে মুক্তির পথ দেখিয়েছিল, আর বর্তমানের এই ‘I have a Plan’ স্লোগানকে মানুষ দেখছে অতীত সন্ত্রাসের পুনরাবৃত্তির এক অশুভ ইঙ্গিত হিসেবে। জনগণ প্রশ্ন রাখছে—এবার কিসের প্ল্যান করে এসেছেন আপনারা? দেশকে আবারও সেই অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার প্ল্যান?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা