আইনজীবী প্রেমিকের নির্যাতন ও প্রতারণার শিকার গায়িকার – ইউ এস বাংলা নিউজ




আইনজীবী প্রেমিকের নির্যাতন ও প্রতারণার শিকার গায়িকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ |
শ্রেয়া ঘোষালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী ও রেডিও জকি সুচিত্রা। এরার সংবাদের শিরোনাম হলেন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ এনে। গায়িকার দাবী, আইনজীবী প্রেমিকের নির্যাতন ও প্রতারণার শিকার তিনি। ভারতীয় সংবাদামধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে হবু বর, চেন্নাই হাইকোর্টের আইনজীবী শুনমুগরাজের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সুচিত্রা। গার্হস্থ্য হিংসা, আর্থিক জালিয়াতি এবং চেন্নাইয়ের বাড়ি দখল নেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন সুচিত্রা। নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে সুচিত্রাকে বলতে শোনা যায়, ‘সুচি লিকস পর্বের পরে, আমি ভেবেছিলাম এর চেয়ে খারাপ কিছু ঘটতে পারে না। তবে এটি ঘটেছিল - আমি প্রেমে পড়েছিলাম। আমাকে বেশ কয়েকবার মারধর করা হয়েছে। তিনি ডাব্লুডাব্লুএফ কুস্তিগীরের মতো আমাকে তার

বুট দিয়ে লাথি মেরেছিলেন। আমি এক কোণে বসে কাঁদতাম, তাকে থামতে বলতাম।’ বলে রাখা প্রয়োজন, ২০১৬ সালে সুচিত্রার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে তারকাদের ব্যক্তিগত এবং অশ্লীল ছবি ফাঁস হয়েছিল। এ ঘটনায় নড়ে উঠেছিল দক্ষিণী বিনোদন দুনিয়া। এটিই সুচি লিকস পর্ব। তবে গায়িকার তৎকালীন স্বামী কৌতুক অভিনেতা-অভিনেতা কার্তিক কুমারের দাবি ছিল স্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। প্রেমিকের বিরুদ্ধে বিয়ে গোপনের অভিযোগ এনে সুচিত্রা বলেন, ‘নিজেকে ডিভোর্সি বলে পরিচয় দিলেও পরে জেনেছি তার ডিভোর্স হয়নি। এমনকি তার প্রথম স্ত্রীও আমার কাছে এসেছিলেন, তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আকুতি জানিয়েছিলেন।’ এরপর বলেন, ‘কিন্তু এখন আমি আদালতে যাচ্ছি। যতক্ষণ না সে প্রতিটি পয়সা ফেরত দিচ্ছে ততক্ষণ আমি তাকে তাড়া করব।

একটি পৃথক পোস্টে, সুচিত্রা শুনমুগরাজের একটি ছবি শেয়ার করেছেন এবং তিনি দাবি করেছেন যে তিনি তার সম্মতি ছাড়াই তার আধার কার্ডে তার আবাসিক ঠিকানা ব্যবহার করেছেন।’ তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সুচিত্রার প্রেমিক শুনমুগরাজ। এমনকি তার প্রতিনিধিরাও মুখে তালা দিয়ে আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান