আইএসআইয়ের ভয়ংকর ব্লু-প্রিন্ট: আট হাজার সশস্ত্র জঙ্গির ‘এনএআর’ গঠন ও বাংলাদেশ পাকিস্তানীকরণের গভীর ষড়যন্ত্র! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫

আইএসআইয়ের ভয়ংকর ব্লু-প্রিন্ট: আট হাজার সশস্ত্র জঙ্গির ‘এনএআর’ গঠন ও বাংলাদেশ পাকিস্তানীকরণের গভীর ষড়যন্ত্র!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ |
বাংলাদেশের গণতন্ত্র, নিরাপত্তা এবং অসাম্প্রদায়িক চেতনার কফিনে শেষ পেরেক ঠুকতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টের বরাত দিয়ে 'অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজ' যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক ভয়াবহ অশনিসংকেত। নির্বাচনের নামে প্রহসন তৈরি করে দেশকে একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করার এক ঘৃণ্য নীললকশা এখন বাস্তবায়নের পথে। রিপোর্টে উঠে আসা তথ্যে দেখা যায়, 'ন্যাশনাল আর্মড রিজার্ভ' (এনএআর) নামের একটি নতুন বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কার্যত একটি রাষ্ট্রীয় পোষ্য সন্ত্রাসী বাহিনী। ৮,০০০ এরও বেশি উগ্র মৌলবাদী তরুণকে নিয়ে গঠিত এই বাহিনীর মূল কাজ হবে দেশের প্রচলিত পুলিশ ব্যবস্থাকে অকেজো করে

দেওয়া। মাদ্রাসায় মাদ্রাসায় বোমা তৈরির কারখানা এবং সশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা এই বাহিনী দেশে শরিয়াহ আইন চাপিয়ে দিয়ে মধ্যযুগীয় বর্বরতা কায়েম করতে চায়। এই ধ্বংসাত্মক পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর সাবেক আমিরের পুত্র, বরখাস্তকৃত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী। পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই তাকেই বেছে নিয়েছে তাদের এই এজেন্ডা বাস্তবায়নের মূল হাতিয়ার হিসেবে। বনানীতে পাকিস্তানি কূটনীতিকদের সাথে তার ঘনঘন গোপন বৈঠক প্রমাণ করে যে, তিনি ঢাকার স্বার্থ নয়, বরং ইসলামাবাদের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে উপদেষ্টা হিসেবে বসিয়ে পরবর্তীতে এই সশস্ত্র এনএআর বাহিনীর প্রধান করার ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনের কথা বলা হলেও, এটি মূলত আন্তর্জাতিক

বিশ্বকে ধোঁকা দেওয়ার একটি কৌশল মাত্র। আইএসআইয়ের আসল লক্ষ্য হলো— বাংলাদেশেও পাকিস্তানের মতো একটি অকার্যকর শাসনব্যবস্থা চালু করা। যেখানে নামেমাত্র একটি নির্বাচিত সরকার থাকবে, কিন্তু আসল ক্ষমতা থাকবে উগ্রবাদী সেনাবাহিনী ও আইএসআইয়ের হাতে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ যারা গণতন্ত্রের পক্ষে, তাদেরকে সরিয়ে পাকিস্তানপন্থী কর্মকর্তাদের ক্ষমতায় বসিয়ে সেনাবাহিনী পুনর্গঠনের অপচেষ্টা সেই ষড়যন্ত্রেরই অংশ। মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকায় পাকিস্তানি কূটনীতিকদের আনাগোনা এবং আইএসআই কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। নির্বাচন বানচাল বা ম্যানিপুলেট করার পাশাপাশি বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ জঙ্গি রাষ্ট্রে পরিণত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। এনএআর ও তাদের দোসররা সফল হলে বাংলাদেশ তার নিজস্ব সত্তা হারিয়ে পাকিস্তানের

একটি অনুগত উপনিবেশে পরিণত হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আইএসআইয়ের ছড়ানো এই বিষবাষ্প এবং ভুয়া ন্যারেটিভ এখনই রুখে না দিলে বাংলাদেশ এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও অরাজকতার দিকে ধাবিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা