অ্যাপ সমস্যায় কী করবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

অ্যাপ সমস্যায় কী করবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
কারিগরি ত্রুটি বা ডিভাইসে হঠাৎ সৃষ্ট কোনো সমস্যার কারণে হোয়াটসঅ্যাপ কাজ নাও করতে পারে। সোশ্যাল মিডিয়ার এই অ্যাপ এতটাই জরুরি যে, এটি ছাড়া চলা প্রায় কঠিন হয়ে পড়েছে। আত্মীয়স্বজন ও বহির্বিশ্বে দাপ্তরিক যোগাযোগে এই অ্যাপ এখন জনপ্রিয়তার শীর্ষে। তাই হুট করে এতে সমস্যা সৃষ্টি হলে চিন্তায় পড়েন অনেকে। সমস্যা হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। তাই সমস্যা কাটিয়ে দ্রুত অ্যাপটি চালু করার কয়েকটি পরামর্শ মেনে চলতে পারেন। ডাউন কিনা মাঝেমধ্যে কারিগরি কারণে এই অ্যাপ মূল সার্ভার থেকে ডাউন হয়ে যায়। অনেক সময় এমন সমস্যা ফোনে নয়, বরং অ্যাপ্লিকেশনে সমস্যা তৈরি হয়। তাই এই অ্যাপে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, তা জানতে ডাউনডিটেক্টর

সাইট থেকে তথ্য যাচাই করবেন। রিস্টার্টে সমাধান অ্যাপটি দ্রুত রিস্টার্ট করলে ছোটখাটো কারিগরি ত্রুটি তাৎক্ষণিক সেরে যেতে পারে। শুধু ব্যাকগ্রাউন্ড থেকে এই অ্যাপ বন্ধ করলে হবে না; রিফ্রেশ করে আবার তা সক্রিয় করতে হবে। ডিভাইস রিস্টার্ট হঠাৎ অ্যাপে সমস্যা হলে ফোন ডিভাইসকে রিস্টার্ট করতে হবে। এতে অপারেটিং সিস্টেম পুরোপুরি রিফ্রেশ হয়ে যায়। সাময়িক অনেক ত্রুটি এতে সমাধান হয়ে যায় বলে পরীক্ষায় প্রমাণ হয়েছে। নতুন সংস্করণ কিছুদিন পরপর এই অ্যাপের আপডেট সংস্করণ আনে মেটা। এই আপডেট সংস্করণে শুধু নতুন ফিচার পাওয়া যায় তা নয়; বরং আগের সংস্করণের অনেক নিরাপত্তা ত্রুটির সমাধান পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু