অ্যাপলের এআইনির্ভর নতুন ফোন আইফোন ১৬ই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

অ্যাপলের এআইনির্ভর নতুন ফোন আইফোন ১৬ই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
সাশ্রয়ী মূল্যে এআইনির্ভর স্মার্টফোন আনল অ্যাপল। বুধবার নিজেদের ওয়েবসাইটে ‘আইফোন ১৬ই’ উন্মোচন করেছে কোম্পানিটি, যা মাঝারি পরিসরের স্মার্টফোন; বাজারে অ্যাপলের অবস্থান আরও শক্তিশালী করবে। আইফোন ১৬ই-এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯৯ ডলার, যা আইফোন এসই-এর তুলনায় ১৭০ ডলার বেশি হলেও আইফোন ১৬-এর তুলনায় কম। এআই সক্ষমতা যুক্ত এই মডেলটি স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতার জন্য উপযুক্ত একটি ডিভাইস। আইফোন ১৬ই-তে ব্যবহৃত হয়েছে অ্যাপলের শক্তিশালী এ১৮ চিপ, যা অ্যাপল ইন্টেলিজেন্স এআই টুলকে স্বাচ্ছন্দ্যে চালাতে সক্ষম। এতে রয়েছে ব্যয়বহুল আইফোনের মতোই উন্নত এআই ফিচার, যা ব্যবহার-কারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। যদিও ডিভাইসটি আইফোন এসই-এর আপগ্রেডেড সংস্করণ, তবে এটি ছোট আকারের

নয় বরং একটি পরিপূর্ণ ও আধুনিক ডিজাইনযুক্ত মডেল। নতুন ফোনটি বাজারে আসার মাধ্যমে অ্যাপল নিশ্চিত করেছে যে, এআই প্রযুক্তি কেবল তাদের ফ্ল্যাগশিপ ফোনেই সীমাবদ্ধ থাকছে না, বরং বাজেট মডেলেও পৌঁছাচ্ছে। ১৬ ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা আইফোন ১৬ই প্রি-অর্ডার করতে পারবেন, আর ২৮ ফেব্রুয়ারি থেকে এটি বিক্রি শুরু হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে