অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আশাবাদী ক্রেমলিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫

অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আশাবাদী ক্রেমলিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের দূত এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রস্তাবিত অস্ত্রবিরতি সম্পর্কে ‘সতর্ক আশাবাদের’ কারণ রয়েছে। শুক্রবার টেলিফোনে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় পেসকভ বৃহস্পতিবার পুতিনের মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, তিনি ৩০ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার অস্ত্রবিরতির বিষয়ে শর্তসাপেক্ষ সমর্থন জানান, তবে সেইসঙ্গে বলেছেন, কিছু প্রশ্নের জবাব পাওয়া দরকার। পেসকভ বলেন যে, যদিও এখনও অনেক কিছু করার বাকি আছে পুতিন ট্রাম্পের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে পুতিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কথা বলেছেন এবং সেই সময়ে পুতিন ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছু তথ্য এবং বাড়তি সংকেত

পাঠিয়েছেন’। ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, উভয় পক্ষই রাজি হয়েছেন যে পুতিন এবং ট্রাম্পের কথা বলা দরকার। তিনি আরও বলেন যে উইটকফ নতুন তথ্য ট্রাম্পকে জানানোর পর সর্বসম্মতিক্রমে এই সংলাপের সময় নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে তার রাত্রিকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসকি বলেন, পুতিনের মন্তব্যগুলি নিজের সুবিধামত প্রভাব বিস্তারের জন্য” এবং তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে পুতিনের শর্তসাপেক্ষ সমর্থন আসলে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করার ক্ষেত্র তৈরি করে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট শুক্রবার বলেন, ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনার কোন সময় নির্ধারন করা হয়নি তবে তিনি বলেন সেটি সব সময়ই পরিবর্তন হতে পারে। প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যাল মিডিয়া আকাউন্ট প্রসঙ্গে এক মন্তব্যে লিভিট

বলেন, সঠিক কাজটি করতেই ট্রাম্প রাশিয়ার উপর চাপ প্রয়োগ করছেন। তিনি মস্কোতে বৃহস্পতিবারের আলোচনাকে ‘যুক্তরাষ্ট্র ও বিশ্বের শান্তির জন্য একটি গঠনমূলক দিন’ ছিল বলে উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস