অর্থনীতিতে বহুমুখী চাপ: ব্যয়ের লাগাম টানতে হিমশিম খাচ্ছে সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫

অর্থনীতিতে বহুমুখী চাপ: ব্যয়ের লাগাম টানতে হিমশিম খাচ্ছে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ |
কৃচ্ছতা সাধনের ঘোষণা দিলেও সরকারি ব্যয়ে লাগাম টানতে পারছে না সরকার। ফলে বাড়ছে আর্থিক চাপ। ২০২৫–২৬ অর্থবছরের শুরুতেই ব্যয় সংকোচনের নির্দেশনা দেওয়া হলেও বাস্তবে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। মানুষের জীবনে নাভিশ্বাস ওঠেছে। থমকে আছে ব্যবসা বাণিজ্য। একদিকে ভর্তুকি বাড়ছে, অন্যদিকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, এবং ঋণ পরিশোধের বাড়তি চাপ সরকারের ওপর আর্থিক ভার বাড়িয়ে তুলেছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। রাজস্ব আদায়ে কিছুটা অগ্রগতি হলেও তা মোট চাহিদা মেটাতে যথেষ্ট নয়। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশিক্ষণ, নির্বাচনি সরঞ্জাম কেনা, এবং নিরাপত্তা ব্যয়ের জন্যও অতিরিক্ত

বরাদ্দ দিতে হচ্ছে। সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনতে বাজেট সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্চের পরিবর্তে এবার ডিসেম্বরেই বাজেট সংশোধন করার প্রস্তুতি চলছে। বর্তমান বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ বরাদ্দ রয়েছে ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা। কিন্তু বিশেষ আর্থিক সুবিধা দেওয়ায় এই খাতে ব্যয় আরও বাড়তে পারে। জুলাই থেকে গ্রেড–১ থেকে ৯ পর্যন্ত কর্মচারীদের মূল বেতনে ১০ শতাংশ এবং গ্রেড–১০ থেকে ২০ পর্যন্ত ১৫ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। একই সময়ে পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানো হয়েছে, যা অতিরিক্ত ১০০ কোটি টাকার ব্যয় বাড়াবে। এ ছাড়া ১ হাজার

৫১৯টি মাদরাসা নতুন করে এমপিওভুক্ত করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছেন। জাতীয়করণের দাবিতেও আন্দোলন চলছে। এতে শিক্ষা খাতেও বাড়ছে আর্থিক চাপ। বিদেশি মিশনে কর্মরত কর্মকর্তাদের বৈদেশিক ভাতা ২০ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা দ্বিগুণ করা হয়েছে। বিদ্যুৎ খাতের বকেয়া ভর্তুকি বাবদ ৬২ হাজার কোটি টাকা পরিশোধ করায় চাপ আরও বেড়েছে। অর্থ বিভাগ জানায়, ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ ও সাশ্রয়যোগ্য খাত চিহ্নিত করতে কাজ চলছে। উন্নয়ন বাজেটও আরও কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান আর্থিক পরিস্থিতিতে ডিসেম্বরেই বাজেট সংশোধন অপরিহার্য হয়ে পড়েছে। ভর্তুকি ও অতিরিক্ত সুবিধার কারণে ব্যয় নিয়ন্ত্রণে

রাখা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে নির্বাচন সামনে, তাই অতিরিক্ত অর্থের প্রয়োজন আরও বেড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা