অভিনেত্রীর মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ |
তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এর মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে চরম মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। মৃত্যুর ঠিক আগে ভিডিও কল চলাকালীন স্বামীর সঙ্গে তার ব্যক্তিগত বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি ও বিবাদ হয়। পুলিশের ধারণা, সেই ঝগড়ার রেশ ধরেই ক্ষোভে ও অভিমানে সুভাষিনী চরম কোনো পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ আরও জানায়,

ঘটনার দিন স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চেন্নাইয়ের বাড়িতেই ছিলেন সুভাষিনী। কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে বিবাদের পর তিনি নিজেকে একটি রুমে আটকে ফেলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যেই স্থানীয় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে অভিনেত্রীর মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখছে পুলিশ। স্বামীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন ঠিক কতটা গুরুতর ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে