অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা – ইউ এস বাংলা নিউজ




অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
পাকিস্তানি গায়িকা মিশা শাফির বিরুদ্ধে গায়ক ও অভিনেতা আলী জাফরের দায়ের করা মানহানি মামলায় মঙ্গলবার (৩১ মার্চ) চূড়ান্ত রায় ঘোষণা করেছে লাহোরের একটি সেশন আদালত। রায়ে মিশা শাফিকে ক্ষতিপূরণ বাবদ আলী জাফরকে ৫০ লাখ (৫ মিলিয়ন) পাকিস্তানি রুপি প্রদানের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত সেশন জজ আসিফ হায়াত। ২০১৮ সালের এপ্রিলে মিশা শাফি তৎকালীন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম টুইটারে (বর্তমান এক্স) আলী জাফরের বিরুদ্ধে একাধিকবার যৌন হয়রানির অভিযোগ আনেন। আলী জাফর শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পরবর্তীতে ২০১৮ সালেই মিশা শাফির বিরুদ্ধে মানহানি অধ্যাদেশ ২০০২-এর অধীনে ১ বিলিয়ন রুপির মানহানি মামলা করেন আলী জাফর। তার দাবি ছিল, মিথ্যা অভিযোগের মাধ্যমে মিশা তার

দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুণ্ন করেছেন। দীর্ঘ আট বছর ধরে চলা এ মামলায় মোট ২৮৪টি শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং ৯ জন বিচারক পরিবর্তিত হয়েছেন। মামলার বিচার চলাকালীন ২০ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। রায়ে আদালত কেবল জরিমানাই করেনি বরং মিশা শাফিকে আলী জাফরের বিরুদ্ধে যৌন হয়রানি সংক্রান্ত কোনো পোস্ট বা টুইট করা থেকেও বিরত থাকার নির্দেশ দিয়েছে। এর আগে লাহোর হাইকোর্ট গত জানুয়ারিতে এ মামলাটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য ট্রায়াল কোর্টকে নির্দেশ দিয়েছিলেন। উভয় পক্ষের প্রতিক্রিয়া রায়ের পর আলী জাফরের আইনজীবী উমর তারিক গিল জানান, পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হলে বিষয়টি আরও পরিষ্কার হবে। অন্যদিকে মিশা শাফির আইনজীবী সাকিব জিলানি গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা

আদালতের রায়ের সার্টিফায়েড কপিটি পর্যালোচনা করছি। সেশন আদালতের এ রায়কে আমরা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করব।’ লাহোর হাইকোর্ট এর আগে একটি অন্তর্বর্তীকালীন আদেশে মিশা শাফিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব প্ল্যাটফর্মে আলী জাফরের বিরুদ্ধে বক্তব্য প্রদান থেকে বিরত থাকার যে নির্দেশ দিয়েছিল, সেশন আদালত আজকের রায়ে সেই অবস্থানই বজায় রাখল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান