অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বনাম অংশগ্রহণমূলক নির্বাচন: পার্থক্য কী? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বনাম অংশগ্রহণমূলক নির্বাচন: পার্থক্য কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫ |
আওয়ামী লীগের শাসনামলে সব নির্বাচনই ছিল অন্তর্ভুক্তিমূলক (inclusive), কারণ বিএনপিকে কখনো জোরপূর্বক নির্বাচন থেকে বাদ দেওয়া হয়নি। তবে কিছু নির্বাচন অংশগ্রহণমূলক (participatory) হয়নি—তা আওয়ামী লীগ সরকারের কোনো বাধার কারণে নয়, বরং একটি বড় রাজনৈতিক দল, বিএনপি, স্বেচ্ছায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল বলেই। প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এমন একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, যেখানে সব দলই অবাধে অংশগ্রহণ করতে পারে। সরকার প্রশাসনিকভাবে কোনো দলকে নিষিদ্ধ করতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণে বাধা দিতে পারে, কিন্তু কোনো দল যদি স্বেচ্ছায় অংশ না নিতে চায়, তবে সরকার জোর করে তাকে অংশগ্রহণে বাধ্য করতে পারে না—যেমনটি বিএনপির ক্ষেত্রে হয়েছে। সুতরাং আওয়ামী

লীগের আমলে কোনো দলকে বাদ দেওয়া হয়নি, এবং সব নির্বাচনই অন্তর্ভুক্তিমূলক ছিল। অন্যদিকে, ইউনূস বর্তমানে একটি স্পষ্টভাবে অন্তর্ভুক্তিমূলক নয় (non-inclusive) এমন নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে, যেখানে প্রধান প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগে, জাতীয় পার্টি এবং ১৪ দলকে জোরপূর্বক নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হচ্ছে—তবুও ইউনূস এই নির্বাচকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন” বলে দাবি করছে, যা সম্পূর্ণ ভন্ডামি মূলক একটি দাবি। ইউনূস প্রশাসন যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তার তুলনায় আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক ও বৈধ। লেখক: মোহাম্মদ আলী আরাফাত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু