গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে আতঙ্ক, সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে আতঙ্ক, সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ |
গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকা (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) জুড়ে নির্বাচনী প্রচারণা ঘিরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম গোলাম জিলানীর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ রয়েছে, ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগীরা এবং নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা হিসেবে পরিচিত জঙ্গি মুন্সী হান্নানের ভাই মুন্সী ইকবাল নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অংশ নিচ্ছেন। প্রশাসনের উপস্থিতিতেই এসব ব্যক্তির আনাগোনা দেখা গেছে বলে স্থানীয়রা দাবি করছেন। একদিকে সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তিদের নিয়ে প্রচারণা, অন্যদিকে প্রার্থীর বুলেটপ্রুফ জ্যাকেট পরে জনসংযোগ—এই বৈপরীত্য সাধারণ ভোটারদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

এলাকাবাসীর ভাষ্য, এতে স্বাভাবিক নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রচারণার সময় বহিরাগতদের উপস্থিতি এবং প্রভাবশালী সন্ত্রাসী চক্রের আনাগোনায় এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তারা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি চলতে থাকলে ভোটের দিন সহিংসতার ঝুঁকি বাড়তে পারে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, কঠোর নজরদারি এবং নির্বাচনী আচরণবিধির কঠোর প্রয়োগ না হলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে। এলাকাবাসী অবাধ, নিরপেক্ষ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল