নৈতিকতা, মানবিকতা ও রাজপথ: আওয়ামী লীগের অবিনাশী চেতনার তিন স্তম্ভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬

আরও খবর

নৈতিকতা, মানবিকতা ও রাজপথ: আওয়ামী লীগের অবিনাশী চেতনার তিন স্তম্ভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ |
ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করেছে, এটি কেবল কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিনাশী বাতিঘর। ক্ষমতার পালাবদল ঘটে, সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে যায়; কিন্তু যে আদর্শের শিকড় মাটির গভীরে প্রোথিত, তা কখনো উপড়ে ফেলা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ সেই শিকড়সন্ধানী সংগঠন, যা কোনো সাময়িক ক্ষমতার মোহগ্রস্ত দল নয়। এর রাজনীতির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে তিনটি অমোঘ ও শাশ্বত স্তম্ভের ওপর—নৈতিকতা, মানবিকতা এবং রাজপথ। রাজনীতিতে নৈতিকতাই হলো মেরুদণ্ড। আওয়ামী লীগের রাজনীতির মূল চালিকাশক্তিও এই নৈতিক অবস্থান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন, রাজনীতি মানে ভোগের বিলাসী জীবন নয়, বরং ত্যাগের মহিমায় নিজেকে

বিলিয়ে দেওয়া। যারা ক্ষমতার লোভে আদর্শচ্যুত হয় না, জেল-জুলুম ও হুলিয়া যাদের সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারে না, তারাই আওয়ামী লীগের প্রকৃত সৈনিক। অতীতে আমরা দেখেছি, ষড়যন্ত্রকারীরা বারবার এই দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, কিন্তু নৈতিকতার শক্তিতে বলীয়ান হয়ে দলটি ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো বারবার জেগে উঠেছে। এই নৈতিক বলই দলটির নেতাকর্মীদের ইস্পাতকঠিন দৃঢ়তা দান করেছে। রাজনীতির দ্বিতীয় এবং অপরিহার্য স্তম্ভ হলো মানবিকতা। আওয়ামী লীগ মানেই গণমানুষের দল, শোষিতের কণ্ঠস্বর। মানুষের কান্না মোছানো আর দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই এই দলের রাজনীতির পরম ধর্ম। বন্যা, জলোচ্ছ্বাস, মহামারি কিংবা যেকোনো জাতীয় সংকটে আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবার আগে মানুষের দ্বারে পৌঁছে যান।

গণমানুষের ভাগ্য বদলে দেওয়ার যে মানবিক সংকল্প আওয়ামী লীগ লালন করে, তা-ই একে সাধারণ মানুষের হৃদস্পন্দনে পরিণত করেছে। ক্ষমতার দম্ভ নয়, সেবার বিনয়ই এই দলের নেতাকর্মীদের অলংকার। পরিশেষে, আওয়ামী লীগের প্রাণভোমরা হলো রাজপথ। এই দল কখনো ড্রয়িংরুমের আয়েশি রাজনীতিতে বিশ্বাসী ছিল না, আজও নেই। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ষড়যন্ত্রের ছক আঁকা নয়, বরং উত্তাল রাজপথের মিছিলে বিশ্বাসী এই দল। ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সকল স্বৈরাচারবিরোধী আন্দোলন—আওয়ামী লীগের শক্তি সব সময় রাজপথ থেকেই উৎসারিত হয়েছে। গণমানুষের পদভারে প্রকম্পিত রাজপথই আমাদের ঠিকানা। এদেশের প্রতিটি বিজয় অর্জিত হয়েছে রাজপথের ঘাম ঝরানো সংগ্রামের মধ্য দিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই

শপথ নিতে হবে যে, আমরা আমাদের মূল থেকে সরে যাব না। যতদিন নৈতিকতা থাকবে আমাদের লক্ষ্য, মানবিকতা থাকবে আমাদের ব্রত এবং রাজপথ থাকবে আমাদের ঠিকানা—ততদিন কোনো অপশক্তিই আওয়ামী লীগের জয়রথ রুখতে পারবে না। আদর্শের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লেখক: এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিক্ষক নিয়োগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড ৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম