নির্বাচনের আগে পুলিশের হাতে চুড়ি পরাতে চায় বৈছাআ, নির্দেশনায় জামায়াত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬

নির্বাচনের আগে পুলিশের হাতে চুড়ি পরাতে চায় বৈছাআ, নির্দেশনায় জামায়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ |
ত্রয়োদশ নির্বাচনের আগে বিএনপির দিকে ঝুঁকে পড়ছে প্রশাসন। এরইমধ্যে ১০ জনের মতো জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জামায়াতের অভিযোগ, তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে উদ্দেশ্যমূলকভাবে অনেক যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে, যা ‘কোন একটি মহলের ইন্ধনে’ সংঘটিত হচ্ছে বলে প্রতীয়মান। এই পরিস্থিতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দিয়ে প্রশাসনকে হাতে রাখতে চায় জামায়াত। আর এ জন্য জুলাইয়ের মতো নতুন মেটিকুলাস ডিজাইন করেছে শিক্ষার্থী নামের জঙ্গিরা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, জুলাই অভ্যুত্থানের সময় যেসব থানা এলাকায় ছাত্র–জনতা শহীদ হয়েছেন, সেসব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তালিকা করছে তারা। এর পাশাপাশি জেলার পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে

ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকাও হচ্ছে। এই তালিকা করার পর তাদের নাম ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে। এর মানে দাঁড়াচ্ছে আবারও পুলিশকে নিয়ন্ত্রণে নিতে উঠে পড়ে লেগেছে দেশবিরোধী জঙ্গিরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণার মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর একটি নতুন ধরনের চাপ সৃষ্টির ইঙ্গিত পাওয়া যায়, যা নির্বাচনের আগে পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একাধিক প্রভাবশালী প্রার্থীর মনোনয়নপত্র ধারাবাহিকভাবে বাতিল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন আসনে দলটির হেভিওয়েট হিসেবে পরিচিত প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়াকে জামায়াতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। বাতিল হওয়া জামায়াতের প্রভাবশালী প্রার্থীদের তালিকায়

রয়েছেন কক্সবাজার-২ আসনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, যশোর-২ আসনে ডা. মোসলেহ উদ্দিন, ঢাকা-২ আসনে আবদুল হক, গাইবান্ধা-১ আসনে মাজেদুর রহমান মাজেদ, কুমিল্লা-৩ আসনে ইউসুফ হাকিম সোহেল এবং কুড়িগ্রাম-৩ আসনে মাহবুবুল আলম সালেহী। জামায়াতের মনোনয়ন বাতিল ও জোটের ফাটল প্রশাসনের এই কথিত ‘বিএনপিপ্রীতি’র সবচেয়ে বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে জামায়াতে ইসলামীর মনোনয়নের ক্ষেত্রে। বিএনপিকে সুবিধাজনক অবস্থানে রাখতে কৌশলে জামায়াত নেতাদের মনোনয়ন বাতিল করা হচ্ছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। জুলাই-আগস্ট আন্দোলনে জামায়াত ও এনসিপি রাজপথে সক্রিয় থাকলেও, নির্বাচনের মাঠে বিএনপির সাথে তাদের কৌশলগত দূরত্ব এখন স্পষ্ট। তারেক রহমান এককভাবে ক্ষমতা সংহত করলে জামায়াত বা এনসিপির মতো দলগুলো

ক্ষমতার কতটা অংশীদার হতে পারবে, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আইনি প্রক্রিয়ায় মনোনয়ন বাতিল হলে আপিলের সুযোগ আছে। তবে প্রচারণার গুরুত্বপূর্ণ সময়ে প্রার্থীদের আইনি লড়াইয়ে ব্যস্ত থাকতে হলে তা নির্বাচনী ভারসাম্যে প্রভাব ফেলবে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। তবে প্রচারণার এই গুরুত্বপূর্ণ সময়ে প্রার্থীরা আইনি লড়াইয়ে ব্যস্ত থাকায় তারা মানসিকভাবে পিছিয়ে পড়ছেন। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গতিপ্রকৃতি এখন অনেকাংশেই তারেক রহমান ও বিএনপির অনুকূলে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে