অন্তর্বর্তী সরকারের জমানায় কারাগার যেন ‘মৃত্যুকূপ’: পুলিশি নির্যাতনে মৃত্যুশয্যায় ছাত্রলীগ নেতা বিপ্লব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের জমানায় কারাগার যেন ‘মৃত্যুকূপ’: পুলিশি নির্যাতনে মৃত্যুশয্যায় ছাত্রলীগ নেতা বিপ্লব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ |
মিথ্যা মামলায় গ্রেপ্তার, এরপর কারাগারের অন্ধ প্রকোষ্ঠে অমানবিক নির্যাতন—এভাবেই তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সাবেক ছাত্রনেতা নাহিয়ান আহমেদ বিপ্লবকে। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে কারাগারে বিরোধী মতের নেতাকর্মীদের ওপর যে ভয়াবহ নিপীড়ন চলছে, তারেই নির্মম শিকার তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কারাগারে পুলিশি হেফাজতে বিপ্লবের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি হওয়ার ‘অপরাধেই’ তাঁকে লক্ষ্যবস্তু বানিয়েছে বর্তমান প্রশাসন। কারাগার সূত্রে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেপ্তারের পর থেকেই বিপ্লবের ওপর নেমে আসে অকথ্য নির্যাতন। সুস্থ

সবল মানুষটি এখন শারীরিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। গত কয়েকদিন ধরে তিনি অনবরত রক্তবমি করছেন। অবস্থা এতটাই আশঙ্কাজনক যে, তাঁকে জরুরি ভিত্তিতে ঢামেকে ভর্তি করা হলেও সেখানে যথাযথ চিকিৎসার বালাই নেই বলে অভিযোগ স্বজনদের। হাসপাতালের বেডে শুয়ে কাতরালেও তাঁর প্রতি কর্তৃপক্ষের চরম উদাসীনতা লক্ষ্য করা গেছে। পরিবারের দাবি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই ছাত্রনেতাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। এমনকি এই মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগও বন্ধ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। নাহিয়ান আহমেদ বিপ্লবের এই করুণ পরিণতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কারাগারগুলো যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বধ্যভূমিতে পরিণত হয়েছে। একের

পর এক নেতাকর্মীর মৃত্যু এবং অসুস্থতার খবর বেরিয়ে আসছে, যাকে ‘লাশের মিছিল’ হিসেবে অভিহিত করছেন ভুক্তভোগী পরিবারগুলো। মানবাধিকার সংস্থা ও সচেতন মহলের মতে, বিনাবিচারে আটক এবং রিমান্ডের নামে নির্যাতন বর্তমানে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সরকারের প্রত্যক্ষ মদদে ভিন্নমতের মানুষদের ওপর যে দমন-পীড়ন চলছে, তা দেশের মানবাধিকার পরিস্থিতিকে ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিপ্লবের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমরা বিচার চাই না, শুধু তাঁর জীবন ভিক্ষা চাই। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে, এখন নির্যাতন করে তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। চিকিৎসার অভাবে যদি তাঁর কিছু হয়, তবে এই দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কারাগারের ভেতর এমন নির্মম নির্যাতন এবং

চিকিৎসার অভাবে মৃত্যুমুখে পতিত হওয়া—রাষ্ট্রীয় হত্যারই নামান্তর। বিপ্লবের মতো আর কোনো তরুণের প্রাণ যেন এভাবে ঝরে না যায়, সে দাবি এখন সর্বমহলে। কিন্তু প্রশ্ন হলো, এই ‘মৃত্যুকূপ’ থেকে কি আদৌ ন্যায়বিচার মিলবে, নাকি আরেকটি লাশের ভারে ভারী হবে বর্তমান সরকারের খতিয়ান?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা