অনুমতি ছাড়াই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আটকাবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

অনুমতি ছাড়াই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আটকাবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
টুং করে একটা নোটিফিকেশন আসল, আপনাকে কেউ কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে। ঢুকে দেখলেন ওই গ্রুপ পরিচিত না। এমনকি আগ্রহও নেই এমন গ্রুপে। তখন গ্রুপ থেকে লিভ নিতে চাইবেন নিশ্চয়ই। সেজন্যও তো কত হ্যাঁপা। কিন্তু যদি এমন হয় আপনাকে কেউই আর অ্যাড করতে পারল না। তাহলে ওই লিভের হ্যাঁপা তো পোহাতে হবে না। পরিচিত, বন্ধু, আত্মীয় প্রায় সবারই নিজের ফোনে মেসেজিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং প্ল্যাটফর্ম এটাই। তবে অনেক সময় আপনার অনুমতি না নিয়েই যে কোনো গ্রুপে অ্যাড করিয়ে দেন পরিচিতরা। এই সমস্যার সমাধান রয়েছে অ্যাপের ভিতরেই। বিশেষ ফিচার চালু করতে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কোনো হোয়াটসঅ্যাপ

গ্রুপে অ্যাড করতে পারবেন না। অ্যানড্রয়েড ও আইফোনের গ্রাহকরা হোয়াটসঅ্যাপের এই ফিচার ব্যবহার করতে পারবেন। কীভাবে নিজের ফোনে এই সেটিংস এনেবেল করবেন? জানুন বিস্তারিত— * এই ফিচার ব্যবহারের জন্য শুরুতেই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। এর পরে নীচের ধাপগুলি পরপর অনুসরণ করুন: অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন এবার সেটিংস >অ্যাকাউন্ডট > প্রাইভেসি সিলেক্ট করুন এবার গ্রুপস সিলেক্ট করলে তিনটি অপশন দেখতে পাবেন। এই অপশনগুলি হল এভরিওয়ান, মাই কন্টাকস ও মাই কন্টাকস এক্সপার্ট (Everyone, My Contacts, or My Contacts Except) এখানে এভরিওয়ান সিলেক্ট করলে যে কোন হোয়াটসঅ্যাপ গ্রাহক আপনাকে যে কোন গ্রুপে অ্যাড করতে

পারবেন মাই কন্টাকস সিলেক্ট করলে শুধুমাত্র আপনার কনট্যাক্টে যে সব নম্বর সেভ রয়েছে সেই সব ব্যক্তি আপনাকে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন মাই কন্টাকস এক্সপার্ট সিলেক্ট করার পরে আপনি যদি কোন ব্যক্তিকে কনট্যাক্ট থেকে সিলেক্ট করেন তবে সেই ব্যক্তিই আপনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না এখানে সিলেক্ট অল করলে আর কোন ব্যক্তি আপনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না আইফোনের ক্ষেত্রে এই ফিচার হোয়াটসঅ্যাপ ওপেন করে স্ক্রিনের নীচে সেটিংস সিলেক্ট করুন এবার অ্যাকাউন্ট > প্রাইভেসি > গ্রুপস সিলেক্ট করুন পরের স্ক্রিনে এভরিওয়ান, মাই কন্টাকস ও মাই কন্টাকস এক্সপার্ট অপশনগুলি দেখতে পাবেন এর মধ্যে মাই কন্টাকস এক্সপার্ট সিলেক্ট করে ‘সিলেক্ট অল’ বেছে নিন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে