অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা – ইউ এস বাংলা নিউজ




অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ |
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে মিডিয়ার এই কৌতূহল কখনো কখনো তারকাদের জন্য চরম বিড়ম্বনা ও মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। এমনই এক তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন নববইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। অভিনেত্রী জানান, একবার কোনো সত্যতা যাচাই না করেই তার নিজের ভাইকে প্রেমিক হিসেবে প্রচার করেছিল একটি ম্যাগাজিন, যা তার পরিবারকে বিপর্যস্ত করে দিয়েছিল। সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে রাভিনা বলেন, ‘হঠাৎ একদিন ম্যাগাজিনে পড়লাম, লেখা হয়েছে এক সুদর্শন ছেলে প্রতিদিন আমাকে শুটিংয়ে পৌঁছে দেয়। একবারের জন্যও সত্যতা যাচাই করেনি কেউ। আমার নিজের ভাইকে প্রেমিক ভেবে নিয়েছিলেন তারা।’ এই মিথ্যা খবরে

প্রচণ্ড অপমানিত বোধ করেছিলেন অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘মা-বাবা লজ্জায় ও অপমানে খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। খুব কষ্ট হয়েছিল, রাতের পর রাত ঘুমাতে পারিনি আমি।’ শুধু ভাই সংক্রান্ত এই গুজবই নয়, ক্যারিয়ারজুড়ে ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার কাটাছেঁড়ার শিকার হতে হয়েছে রাভিনাকে। ইন্ডাস্ট্রির অন্দরে একসময় জোর গুঞ্জন ছিল, সহ-অভিনেতা অজয় দেবগনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু পরে কারিশমা কাপুরের কারণে সেই সম্পর্কে ফাটল ধরে এবং অজয় নাকি রাভিনার সঙ্গে প্রতারণা করেন। যদিও অজয় দেবগন কখনোই প্রকাশ্যে এই সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি, তবু সেই পুরনো গুঞ্জনের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন রাভিনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং