৮ বছরের সাইফপুত্রের সাহসিকতায় হতবাক সবাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫
     ৪:৪৪ অপরাহ্ণ

৮ বছরের সাইফপুত্রের সাহসিকতায় হতবাক সবাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ | ৪:৪৪ 175 ভিউ
বলিউডের নবাব সাইফ আলি খানের ওপর হামলার পর রক্তাক্ত সাইফকে নিয়ে হাসপাতালে যাওয়া এবং বাসার ওই ভয়ংকর পরিস্থিতে বড় সাহসিকতার পরিচয় দিয়েছিল সাইফ পুত্র তৈমুর। আর বিষয়টি নিয়ে হতবাক অনেকেই। দুঃস্বপ্নের ওই রাতে রক্তাক্ত সাইফকে নিয়ে অটোয় চেপে হাসপাতালে পৌঁছেছিল তার ৮ বছরের শিশুপুত্র তৈমুর। তৈমুরের সাবেক পরিচারিকা ললিতা ডি সিলভা তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে এক সাক্ষাৎকারে এসব ঘটনার বর্ণনা দেন। ললিতা জানান, ‘ছোট্ট তৈমুর তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় আমি সত্যিই অবাক হয়েছি। এই বয়সে শিশুটির মানসিকতা এতটাই দৃঢ় হতে পারে, যা অকল্পনীয়...। তিনি বলেন, হামলাকারী ওই ব্যক্তি কোথা থেকে এসেছে, কীভাবে ঢুকেছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এটা

সত্যিই একটা সারপ্রাইজ। কেউ ঢুকে এমন কাজ করবে, তা কেউ জানবে কী করে? অনেক অফিসার কাজের জন্য আসা-যাওয়া করছেন। আপনারা বাইরের ভবনটি দেখেছেন। তিনি কীভাবে ঢুকলেন জানি না। এটা সত্যিই সবার জন্য বড় বিস্ময়। তৈমুরকে ছোট থেকেই বড় করেছেন ললিতা। তাই তো তৈমুরের এমন কাণ্ডে আরও হতবাক তিনি। ললিতা বলেন, তৈমুর তার বাবার মতোই সাহসী হবে। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে নিজ বাসায় ডাকাতের হামলায় গুরুতর জখম হন সাইফ আলি খান। এরপর তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে ৮ বছরের ছোট্ট তৈমুর। চিকিৎসকরা জানান, সাইফ যখন হাসপাতালে প্রবেশ করেন, তখনো ছুরি পিঠে, ছোট্ট ছেলের হাত ধরে ঢোকেন তিনি। রক্তাক্ত অবস্থাতেও ভেঙে পড়েননি তারা।

বাবাকে কঠিন পরিস্থিতিতে একটুও ভয় না পেয়ে হাসপাতালে নিয়ে আসার জন্য চিকিৎসকেরাও তার সাহসিকতার প্রশংসা করেন। সামাজিক মাধ্যমে নেটিজেনরাও বাহবা জানিয়েছেন এই স্টারকিডকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?