ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ
৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের
ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত
জামায়াত নেতার বাড়ি থেকে ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার
নিজেদের অপকর্ম ঢাকতেই ‘আওয়ামী লীগের ফেরা’ নিয়ে মাহফুজ-আসিফের ফেসবুক নাটক
আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ
৭ দিনের মধ্যে জড়িতদের না ধরতে পারলে চাকরি থাকবে না: নুর
আওয়ামী লীগের সুবিধাভোগীদের প্রশাসনে রেখে দেশ সংস্কার করা সম্ভব না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর ওপর হামলা করেছিল। এটা আমাদের জন্য লজ্জার। তাদের শায়েস্তা করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটাতে পারে। পত্রিকায় এসেছে নতুন ৫৬ জন ডিসির মধ্যে ৪৯ জনই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদেরকে প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব না।
রোববার গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। যুব অধিকার পরিষদ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির সভাপতি মনজুর মোর্শেদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় সবায় আরও বক্তব্য দেন, গণঅধিকার পরিষদের
সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী প্রমুখ। সাত দফা প্রস্তাবনা তুলে ধরেন যুগ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম। নুর আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে অথচ তার দোসররা এখনও সক্রিয়, তারা গোপালগঞ্জে হত্যাকান্ড ঘটিয়েছে। গোপালগঞ্জে হত্যাকান্ডে জড়িত সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে আটক করতে হবে, তা না হলে সেখানকার প্রশাসনের কারও চাকরি থাকবে না।