হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫
     ৮:৩৪ পূর্বাহ্ণ

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৮:৩৪ 95 ভিউ
জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা অলরাউন্ডারকে আগেই বাংলাদেশ সিরিজের ওয়ানডে থেকে ছিটকে যেতে হয়েছিল, এবার দুই ম্যাচের জিম্বাবুয়ে সিরিজেও তাকে পাচ্ছে না লঙ্কানরা। চরিথ আসালাঙ্কার নেতৃত্বে ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন টপ-অর্ডারের ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো। সর্বশেষ ২০২৪ সালের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা ২২ বছর বয়সী পাভান রথনায়েকে। বাংলাদেশ সিরিজে খেলা অবিষ্কা ফার্নান্দো ও ইশান মালিঙ্গাকে এবার রাখা হয়নি দলে। তবে পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা ও নিশান মাদুশকা থাকছেন ব্যাটিং লাইনআপে। বোলিং আক্রমণে

গতি ও স্পিনের ভারসাম্য রেখেছে শ্রীলঙ্কা। দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা ও আসিথা ফার্নান্দো নেতৃত্ব দেবেন পেস আক্রমণকে। স্পিন বিভাগে আছেন মাহিশ থিকশানা, দুর্নিথ ওয়েল্লালাগে ও জেফ্রি ভান্ডারসে। হারারেতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ২৯ ও ৩১ আগস্ট। এর পর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। শ্রীলঙ্কা ওয়ানডে দল: চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, দুর্নিথ ওয়েল্লালাগে, মিলান রথনায়েকে, মাহিশ থিকশানা, জেফ্রি ভান্ডারসে, আসিথা ফার্নান্দো, দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস