হারানো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শিরিনের রাজত্ব চলছেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:০০ অপরাহ্ণ

হারানো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শিরিনের রাজত্ব চলছেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০০ 94 ভিউ
এবারের জাতীয় অ্যাথলেটিক্সে নেই ইমরানুর রহমান। তাই দেশের নতুন দ্রুততম মানবের মুকুট কার মাথায় ওঠে, তা নিয়ে বাড়তি আগ্রহ ছিল। তবে নতুন কোনো দ্রুততম মানব পায়নি বাংলাদেশ, বরং নিজের হারানো মুকুট ফিরে পেয়েছেন ইসমাইল হোসেন। জাতীয় অ্যাথলেটিক্সে গেল তিন আসরে ইমরানের কাছ থেকে সেরার তকমা খুইয়েছিলেন ইসমাইল। অবশেষে ইমরানের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে ফের ১০০ মিটার স্প্রিন্টে বাজিমাত করেছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে ফের দেশের দ্রুততম মানব বনেছেন ইসমাইল। তিন বছর পর আবার দ্রুততম মানবের খেতাব জিতে উচ্ছ্বসিত এই অ্যাথলেট বলেন, ‘আবার দ্রুততম মানব হয়েছি ভালো লাগছে। এই জন্য আমার কোচ কাফি স্যারকে অনেক ধন্যবাদ। তিনি গত কয়েক মাস

আমার জন্য অনেক পরিশ্রম করেছেন।’ কোচের পাশাপাশি তার পরিবারকেও ধন্যবাদ দিয়েছেন, ‘আমার স্ত্রী হার্ডেলসের রানী তামান্না। সেও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমি বাবা হওয়ার পর তার কাছ থেকে আরো সাহায্য পেয়েছি। আমার আজকের এই অর্জনেও তাদের অবদানও ৫০ ভাগ।’ এদিকে ১০০ মিটার স্প্রিন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ১২.০১ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। পদক জয়ের পর নিজের ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানান শিরিন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে এসএ গেমসে স্বর্ণ জেতা। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছি। আমার বর্তমান টাইমিং থেকে আরো উন্নতি করলে এটা সম্ভব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি