ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ October, ২০২৬

ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ |
আবারও বাংলাদেশের দ্রুততম মানব-মানবী হলেন ইমরানুর ও শিরিন আক্তার। শুক্রবার (২৩ অক্টোবর) সামার অ্যাথলেটিক্সের প্রথম দিনে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন তারা। তবে প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টের ফল নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। নারীদের ১০০ মিটারে ফটোফিনিশিংয়ে দেখা গেছে ১০.৭৫ সেকেন্ড সময়। অথচ ডিজিটাল বোর্ডে প্রথম হওয়া শিরিন আক্তারের সময় দেখানো হয়েছে ১২.৮ সেকেন্ড। ১৮তম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার ছেলেদের ১০০ মিটারেও ফটোফিনিশ যন্ত্র কাজ করেনি। তার ওপর ডিজিটাল বোর্ডে প্রথমে দেখানো ফল প্রায় সাত মিনিট পর বদলে যায়। বিতর্কের দিনেও নারীদের ১০০ মিটারে প্রথম হয়ে দেশের দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন শিরিন আক্তার। এ নিয়ে ১৮ বার এই কৃতিত্ব

অর্জন করলেন তিনি। ‎নারীদের ১০০ মিটারে দ্বিতীয় হয়েছেন শরিফা খাতুন, তার সময় ১২.২৩ সেকেন্ড। তৃতীয় হওয়া সুমাইয়া দেওয়ানের সময় ১২.৩৩ সেকেন্ড। ইমরানুর ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে ‎ছেলেদের ১০০ মিটারেও ফল প্রকাশের সময় একই ধরনের বিভ্রান্তি দেখা যায়। শুরুতে ডিজিটাল বোর্ডে প্রথম হওয়া ইমরানুর রহমানের সময় দেখানো হয় ১০.৬৭ সেকেন্ড। দ্বিতীয় হিসেবে দেখানো হয় মোহাম্মদ ইসমাইলকে, তৃতীয় ইসলামকে। কিন্তু প্রায় সাত মিনিট পর বোর্ডে বদলে যায় ফল। ইমরানুরের সময় কমে দাঁড়ায় ১০.৫৩ সেকেন্ডে। দ্বিতীয় স্থান অপরিবর্তিত থাকলেও তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে যান ইসলাম। তার জায়গায় তৃতীয় হিসেবে দেখানো হয় তারেক রহমানের নাম। ‎চূড়ান্ত ফল অনুযায়ী, ছেলেদের ১০০ মিটারে ১০.৫৩ সেকেন্ড

সময় নিয়ে প্রথম হয়েছেন ইমরানুর। দ্বিতীয় হওয়া ইসমাইলের সময় ১০.৬৭ সেকেন্ড, আর তৃতীয় তারেক রহমান দৌড় শেষ করেছেন ১০.৭৩ সেকেন্ডে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু