রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ October, ২০২৬

রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের জুলাইয়ে রাজধানীর বাড্ডায় রিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ অক্টোবর) দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩ ফেব্রুয়ারি আদালত দীপু মনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আদালতের অনুমতি নিয়ে

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে তার জামিন চেয়েছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তার কারাগারে আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়, দুই দিনের জিজ্ঞাসাবাদে দীপু মনি এ ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার (২৮)। এ সময় আন্দোলন

দমনে আসামিদের ছোড়া গুলি তার বাম পাঁজরে ঢুকে ডান বগল দিয়ে বেরিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ওই বছরের ২১ আগস্ট হাফিজুলের বাবা মো. আবুবকর শিকদার বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার