জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ October, ২০২৬

জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ |
যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে এবং পচন এড়াতে নিজের পা ছুরি দিয়ে কেটে ফেলার পর এক ড্রোন অভিযানের মাধ্যমে জীবন বাঁচিয়েছেন ইউক্রেনের এক সেনা। শুক্রবার (২৩ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনীয় রণাঙ্গনে ৪৯১ দিন ধরে অবস্থান করা ৪৯ বছর বয়সী কনস্ট্যান্টিন ভ্লাসেঙ্কোকে এই মাসের শুরুতে ড্রোন দিয়ে উড়িয়ে ১৫ কিলোমিটার দূরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ইউক্রেনীয় সামরিক কমান্ডারের ভাষ্যমতে, আধুনিক যুদ্ধের ইতিহাসে ড্রোন ব্যবহার করে কোনো আহত সৈন্যকে আকাশপথে উদ্ধারের ঘটনা এটিই প্রথম। ৩০তম মেকানাইজড ব্রিগেডের সদস্য ভ্লাসেঙ্কো গত বছরের মে মাসে রণক্ষেত্রে যান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে এক রুশ ড্রোন হামলায় তার বাঁ পা উড়ে যায় ও ডান

পা মারাত্মকভাবে ভেঙে যায়। হামলার পর ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলের বয়লার রুমের ছোট গর্তে আশ্রয় নেন ভ্লাসেঙ্কো। সেখানে কয়েক মাস অবরুদ্ধ থাকার পর ডান পায়ের হাড় বেরিয়ে পচন ধরতে শুরু করলে তিনি নিজের ছুরি দিয়ে সেটি কেটে বাদ দেন। এরপর সামরিক কমান্ডারদের নির্দেশে 'গুরুজুফ ডিফেন্স' নির্মিত বিশেষ 'আয়ুদাগ-৬' নামের একটি বিশাল ছয় পাখার ড্রোন ব্যবহার করে তাকে উদ্ধারের পরিকল্পনা করা হয়, যা ৯০ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম। উদ্ধার অভিযানের পূর্বে একটি ড্রোনের মাধ্যমে ভ্লাসেঙ্কোর কাছে একটি নিরাপত্তা বেল্ট এবং নির্দেশনা সংবলিত মোবাইল পাঠানো হয়। মূল উদ্ধারকারী ড্রোনটি পৌঁছালে তিনি নিজেকে সেটির সঙ্গে বেধে ফেলেন। শত্রুভাবাপন্ন রুশ ড্রোনের হামলা এড়াতে আরও

তিনটি 'ভ্যাম্পায়ার' ড্রোন ও আর্টিলারি বাহিনীর টানা দুই ঘণ্টার সহায়ক হামলার মধ্য দিয়ে তাকে ৭০ মিটার ওপর দিয়ে নিরাপদে উড়িয়ে নিয়ে আসা হয়। বর্তমানে খারকিভ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা ভ্লাসেঙ্কো জানান, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর তিনি বেঁচে ফেরার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান