শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ October, ২০২৬

শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ফুটবল ম্যাচ নির্বিঘ্নে দেখার জন্য স্ত্রীকে বাড়ির বেসমেন্টে চেয়ারের সঙ্গে টেপ দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় টেরি ওয়ার্ড নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, পরিবারের সদস্যের ওপর হামলাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ৬৪ বছর বয়সী এই ব্যক্তি রিচমন্ডের বার্ড পার্কের কাছে মেপলউড অ্যাভিনিউ এলাকার বাসিন্দা। গত রবিবার (১১ অক্টোবর) ওই বাড়ি থেকে পারিবারিক বিশৃঙ্খলা ও সহিংসতার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যরা টেরির বাড়িতে পৌঁছান। সেখানে এসে তার স্ত্রীর হাতে লালচে দাগ ও কস্টেপের অবশিষ্টাংশ দেখতে পান তারা। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএফএলএ

নিউজ চ্যানেল ৮-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশি জিজ্ঞাসাবাদে স্ত্রীকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখার কথা স্বীকার করেছেন টেরি। তদন্তকারীদের কাছে ওই নারী জানান, তাকে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট এভাবে আটকে রাখা হয়েছিল। আদালতে দাখিল করা ফৌজদারি অভিযোগপত্রেও ঘটনার বিবরণ উঠে এসেছে। এতে এক পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন, টেরি তার স্ত্রীকে কস্টেপ দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে বাড়ির বেসমেন্টে রেখে যাওয়ার কথা স্বীকার করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ভুক্তভোগীও একই অভিযোগ করেন। এ ঘটনায় টেরির বিরুদ্ধে গুরুতর অপহরণ এবং পরিবারের সদস্যের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তবে তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার

পর এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। একটি ফুটবল ম্যাচ দেখার জন্য স্ত্রীকে আটকে রাখার অভিযোগে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। পুলিশ বিষয়টিকে পারিবারিক সহিংসতা ও বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ হিসেবে তদন্ত করছে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান