ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত
নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি
জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক
পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও
উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব
বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকালে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের মান্নান চৌধুরীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত থাকায় পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদরপুর উপজেলার স্কুলছাত্রীকে শাহিন চৌধুরী বিভিন্ন সময় অঙ্গ-ভঙ্গিতে কুপ্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে ওই ছাত্রী রাজি না হওয়ায় স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন ধরনের ভয়ভীতি
প্রদর্শনসহ অপহরণ করবে মর্মে হুমকি দিতেন। ২০২১ সালের ২৭ মার্চ ওই ছাত্রীর বাড়িতে গিয়ে শাহিন চৌধুরী ছাত্রীকে বলেন- তোর চাচি ডাকছে (আসামির স্ত্রী)। এই বলে ছাত্রীকে আসামির বসতঘরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনার দুই দিন পর ছাত্রীর মা বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলার রায়ে অপরাধীদের বিষয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে।