সৌদি আরবে যাওয়ায় জাতীয় দলের দরজা বন্ধ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ September, ২০২৪

সৌদি আরবে যাওয়ায় জাতীয় দলের দরজা বন্ধ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৪ |
সৌদি লিগের টাকার ঝনঝনানি এড়াতে পারছেন না ইউরোপের বিভিন্ন লিগে খেলা ফুটবলাররা। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমারা তবু ক্যারিয়ার সায়াহ্নে সৌদিতে পাড়ি জমিয়েছেন। কিন্তু ইউরোপের বেশ কয়েকজন তরুণ ফুটবলারও এখন সে পথে পা বাড়াচ্ছেন। নেদারল্যান্ডস জাতীয় দলের নিয়মিত মুখ স্টিভেন বার্গউইন। মাত্র ২৬ বছর বয়সেই ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে সৌদি লিগে পাড়ি জমিয়েছেন তিনি। এমন সিদ্ধান্তের কারণে ডাচ জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির কোচ রোনাল্ড কোমান। ফুটবলের চেয়ে অর্থবিত্তকে বেশি প্রাধান্য দেওয়ায় বার্গউইনকে জাতীয় দলে আর না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে কোমান বলেন, ‘তার (স্টিভেন বার্গউইন) জন্য দরজা পারতপক্ষে বন্ধ। সে জানে আমি এই ব্যাপারে কেমন ধারণা

রাখি। যখন তোমার বয়স ২৬, তখন মূল লক্ষ্য হওয়া উচিত খেলা। টাকা নয়। এসব সিদ্ধান্ত খেলোয়াড়রাই নেয়।’ সাবেক অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলার অভিযোগ সৌদি আরবে পাড়ি জমানোর আগে ডাচ ক্লাব আয়াক্সে খেলতেন বার্গউইন। এই ক্লাবে থেকেই বার্গউইন নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে পারতেন বলে মত কোমানের, ‘আমি কখনোই এমন পরিস্থিতিতে পড়িনি। কারণ আমি বার্সেলোনায় চলে যেতে পারতাম। সে চাইলে আয়াক্সেই থাকতে পারতো। সেটা তো খারাপ ছিল না, তাই না? মানুষের পছন্দকে সম্মান করতে হয়। তবে দূর্ভাগ্যবশত আমি পারছি না (সম্মান জানাতে)।’ গত ২ সেপ্টেম্বর তিন বছরের চুক্তিতে সৌদি প্রো লিগ ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন বার্গউইন। এর আগে ডাচ জায়ান্ট আয়াক্স, পিএসভি ও

ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের জার্সি গায়ে চড়িয়েছিলেন তিনি। আর ডাচ জাতীয় দলের হয়ে ২০১৮ সালে অভিষেকের পর ৩৫ ম্যাচে ৮ বার লক্ষ্যভেদ করতে পেরেছেন এই উইঙ্গার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন ৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা! আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু তথ্য সংশোধনের নামে ভয়ঙ্কর এনআইডি চক্র: নাগরিকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ জেলেনস্কির সাবেক প্রেস সচিবের দাবি: “আমি রুশ গুপ্তচর নই, শুধু চাই ইউক্রেন আত্মসমর্পণ করুক” দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট