সেনাসদস্য বাড়ানোর আদেশ পুতিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সেনাসদস্য বাড়ানোর আদেশ পুতিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
রাশিয়ায় সেনাবাহিনীতে অন্তত ১ লাখ ৮০ হাজার সদস্য বাড়ানোর আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দেওয়া এ আদেশের মাধ্যমে চীনের পর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনার দিকে এক ধাপ এগিয়ে যান তিনি। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত আদেশের কপিতে দেখা যায়, সশস্ত্র বাহিনীতে সদস্য সংখ্যা ২৩ লাখ ৮০ হাজারে উন্নীত করার নির্দেশ দিয়েছেন পুতিন। এর মধ্যে সক্রিয় সদস্য থাকবে ১৫ লাখ সেনা। নেতৃস্থানীয় সামরিক কৌশল গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) জানিয়েছে, মোতায়েনযোগ্য সক্রিয় সেনা সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ভারতকে ছাড়িয়ে যাবে রাশিয়া। তারা কেবল চীনের পেছনে থাকবে, যাদের সক্রিয় সদস্য আছে ২০ লাখের কিছু বেশি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে

অভিযান শুরুর পর থেকে তৃতীয়বারের মতো সেনাবাহিনী সম্প্রসারণের সিদ্ধান্ত নিলেন পুতিন। ইউক্রেনের চেয়ে প্রায় তিন গুণ বেশি জনসংখ্যার দেশ রাশিয়া লোভনীয় চুক্তির মাধ্যমে সফলতার সঙ্গেই স্বেচ্ছাসেবকদের সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে আসছিল। এর পরও তারা ইউক্রেন যুদ্ধে জানমালের মারাত্মক ক্ষতি এড়াতে পারছে না। আর যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কোনো পক্ষই তার ক্ষতির পরিমাণ প্রকাশ করে না। উভয়েরই দাবি, এগুলো সামরিক গোপনীয় বিষয়। এদিকে, ইউক্রেনের গোয়েন্দাপ্রধান দাবি করেছে, ২০২৬ সালের মধ্যে ইউক্রেনে যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া। আর এ দাবির পরই সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাশিয়া। অন্যদিকে, রাশিয়া টুডে-আরটিসহ বেশ কয়েকটি রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ফেসবুক-ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান

মেটা। সোমবার এক বিবৃতিতে মেটার মুখপাত্র বলেছেন, বিদেশি হস্তক্ষেপমূলক কার্যকলাপের কারণে রাশিয়ার রসিয়া সেগোদনিয়া, আরটি ও অন্যান্য সংবাদ সংস্থাগুলোকে আমাদের অ্যাপগুলোতে বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই!