‘সেঞ্চুরিয়ান’ ইমনের একাদশে না থাকার কারণ জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫
     ১০:৪৩ অপরাহ্ণ

‘সেঞ্চুরিয়ান’ ইমনের একাদশে না থাকার কারণ জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ১০:৪৩ 116 ভিউ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। তবে রেকর্ডগড়া সে সেঞ্চুরির পরের ম্যাচেই একাদশে জায়গা হলো না তার। বিসিবি জানিয়েছে, প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় কুঁচকির চোটে পড়েছেন ইমন। ফিটনেস টেস্টে তিনি পাস করলেও ঝুঁকি এড়াতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সোমবার (১৯ মে) তার ফিটনেস টেস্ট নেওয়া হয়। সেখানে তিনি ম্যাচ খেলার জন্য ফিট হিসেবে ছাড়পত্র পান। তবে টিম ম্যানেজমেন্ট সবকিছু বিচার করে তাকে পুরোপুরি ফিট হতে সময় দেওয়ার সিদ্ধান্ত নেয়। যার কারণে শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচের একাদশে রাখা হয়নি তাকে। এদিকে ইমন ছাড়াও আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে

তিন পরিবর্তন আনা হয়েছে। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শেখ মেহেদীকে বসিয়ে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে একাদশে রাখা হয়েছে। এছাড়া প্রথম ম্যাচ খেলে আইপিএলের জন্য ভারতে যাওয়া মোস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। আর হাসান মাহমুদকে বিশ্রাম দিয়ে গতিময় পেসার নাহিদ রানাকে একাদশে সুযোগ করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস