সিরিয়ায় শান্তি-স্থিতিশীলতার ডাক অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪
     ৬:০৫ অপরাহ্ণ

সিরিয়ায় শান্তি-স্থিতিশীলতার ডাক অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ | ৬:০৫ 110 ভিউ
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বলেন, এখন দেশটিতে শান্তি-স্থিতিশীলতার সময়। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-বশির এ কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম সাক্ষাৎকার। বিদ্রোহীদের অভিযানে গত রোববার সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়। বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির দুই দিন পর আল-বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হয়। তিনি ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আল-বশির বলেন, এখন সিরিয়ার জনগণের স্থিতিশীলতা ও শান্তি উপভোগ করার সময় এসেছে। হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীরা গত ২৭ নভেম্বর বাশার আল-আসাদ সরকার উৎখাতে অভিযান শুরু করে। বিদ্রোহীদের ১২ দিনের ঝটিকা

অভিযানে রোববার পতন হয় দুই যুগ ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। বিদ্রোহীদের হাতে রাজধানী দামেস্কের পতন হয়। বাশার আল-আসাদ দেশ থেকে পালিয়ে যান। এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে বলেন, বাশার আল-আসাদ এখন রাশিয়ার মস্কোয় আছেন। বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিয়ে গত সোমবার বৈঠক করেন এইচটিএসের প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি, বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি ও আল-বশির। এর ধারাবাহিকতায় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। এইচটিএসের প্রধান আল-জুলানি সিরিয়ায় নির্যাতন, যুদ্ধাপরাধের জন্য দায়ী সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। বাশার আল-আসাদ-পরবর্তী সিরিয়ার শাসন নিয়ে আশঙ্কা দূর করারও চেষ্টা করেছেন আল-জুলানি। তিনি গতকাল স্কাই নিউজকে বলেন, সিরিয়া যুদ্ধ করে করে ক্লান্ত।

সিরিয়া আর যুদ্ধে ফিরে যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা