সিনেমা হলে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

সিনেমা হলে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর বাবা হঠাৎ একদিন অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। বাধ্য হয়ে রাস্তায় রিকশা নিয়ে বের হয় মেয়েটিকে। তাঁকে সম্মুখীন হতে হয় নানা জটিলতার- এমন এক নারীর গল্পে পরিচালক অমিতাভ রেজা নির্মাণ করেছেন ‘রিকশা গার্ল; সিনেমা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে শতাধিক রিকশাচালক নিয়ে বিশেষ স্ক্রিনিং করা হয়। সিনেমা দেখে আবেগে ভাসেন সব বয়সী রিকশাচালক। তাঁরা জানান, কখনও ভাবেননি তাঁদের শ্রম কষ্টগুলো এভাবে সিনেমার পর্দায় উঠে আসবে। এর ফলে তাদের প্রতি সাধারণ মানুষের সহমর্মিতা তৈরি হবে। ‘রিকশা গার্ল’র বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান, কনটেন্ট হেড আলী হায়দার, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে

অভিনয় করা নভেরাসহ আরও অনেকে। নভেরা বলেন, যাদের গল্প আমি সিনেমায় তুলে ধরেছি, আজ তাদের মধ্যে কিছু মানুষ একত্র হয়ে ‘রিকশা গার্ল’ সিনেমাটি দেখলেন। মনে হচ্ছে আজ আমার পরিশ্রম সার্থক হলো। সিনেমা হলে যখন তারা ছবিটা দেখছিল অনেককিছু রিলেট করতে পারছিল। যেটা সাধারণ অনেক দর্শক বোঝেননি। এই মুহূর্তটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মনে হলো আমি নিজের মানুষদের নিয়ে ছবিটা দেখলাম। বঙ্গ কর্তৃপক্ষ জানায়, যাদের নিরলস পরিশ্রম ও দৃঢ়তা এই সিনেমাটি নির্মাণে সাহস যুগিয়েছে ওটিটিতে মুক্তির আগে তাদের কাছে গল্পটি পৌঁছে দিতে বিশেষ স্ক্রিনিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে। সিনেমা হলে মুক্তির পর ১২ ফেব্রুয়ারি থেকে ‘রিকশা গার্ল’ দেখা যাবে বঙ্গ অ্যাপে। মাত্র

৪৯ টাকার বিনিময়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। নভেরা ছাড়াও অন্যান্য চরিত্রে চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। করোনা মহামারির আগেই শেষ হয়েছিল ‘রিকশা গার্ল’র শুটিং। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও বদলে যায় পরিকল্পনা। দেশে মুক্তি না দিলেও এই দীর্ঘ সময়ে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে ‘রিকশা গার্ল’। দেশে সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে এটি প্রদর্শিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?