সাবেক প্রতিমন্ত্রী জাকিরসহ ৪ এমপির বিরুদ্ধে অনুসন্ধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক প্রতিমন্ত্রী জাকিরসহ ৪ এমপির বিরুদ্ধে অনুসন্ধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
নানা অনিয়ম-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ চার এমপির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আকতারুল ইসলাম জানান, দুদকে তাদের (সাবেক চার এমপি) বিরুদ্ধে আসা অভিযোগ ও কমিশনের গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য এমপিরা হলেন ঢাকা-১৮ আসনের মোহাম্মদ হাবিব হাসান, বগুড়া-৩ আসনের অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের আব্দুল ওদুদ। অভিযোগ আছে, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির

হোসেনের নামে ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে কুড়িগ্রামে ২৬টি বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন প্রদান করেন। একইভাবে তার নিজ নামে রৌমারী এলাকায় ১০ শতাংশ জমিসহ দোতলা বাড়ি, রৌমারী কুড়িগ্রামে ৩ দশমিক ২৮ একর জমিতে মার্কেট ও চাতাল রয়েছে তার নামে। তার নামে বিভিন্ন ব্যাংকে ও ব্যবসায় বিনিয়োগ রয়েছে বলেও অভিযোগে উল্লে­খ করা হয়। মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে অভিযোগ, হাবিব হাসান তার ছেলে আবির হাসান তানিমের নামে কানাডার বেগমপাড়ায় ১৫ লাখ ৫০ হাজার কানাডিয়ান ডলারে বাড়ি কিনেছেন। এছাড়া দেশে-বিদেশে তার ও তার

পরিবারের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। নূরুল ইসলাম তালুকদার ও আব্দুল ওদুদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। অভিযোগ রয়েছে, নূরুল ইসলাম তালুকদার বাকাদাহ খাড়ি খনন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ কাজ সম্পন্ন না করে আত্মসাৎ করেছেন। রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ স্ত্রী ও নিজ সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না … জামায়াত-শিবির নেতাদের প্রতারণা: শরিয়াসম্মত ব্যবসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হরমুজ ঘিরে উত্তেজনা: যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, ক্রুজ মিসাইল তৈরিতে রাশিয়ার সহায়তা নিয়ে উদ্বেগ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে দেখুন জনরায় কার পক্ষে: বিএনপিকে শেখ হাসিনার ওপেন চ্যালেঞ্জ সরকারের দাবি সারের মজুদ পর্যাপ্ত, বাজারের চিত্র উল্টো: শুধু এক জেলার কৃষকের অতিরিক্ত ৩৭৫ কোটি টাকা ঢুকছে কার পকেটে? ভয়াবহ আকস্মিক বন্যা: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ অধিকাংশ ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা কোম্পানীর হাতে ন্যস্ত: ১৯৯৪ সালের বির্তকিত সার্কুলার পুনর্বহাল ব্ল্যাক কফি খেলে কি ওজন কমে? পাপ যেভাবে পুণ্যে পরিণত হয় শিশুদের স্ক্রিন-জীবন: অভিভাবক নাকি প্ল্যাটফর্ম, কে দায়ী? সামনে ছয় দিন সরকারি ছুটি, তবে… এসিআই মোটরসে চাকরির সুযোগ আত্মপ্রকাশ করছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন বাংলাদেশি ক্রেতাদের পাশে যুক্তরাজ্য, মিলবে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তা জলবায়ু সীমানা চেনে না