সাবেক প্রতিমন্ত্রী ও ৩ এমপির বিপুল সম্পদ দেশ-বিদেশে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ September, ২০২৪

আরও খবর

তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের

‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা

বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন

সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই

কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা

বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ

আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে

সাবেক প্রতিমন্ত্রী ও ৩ এমপির বিপুল সম্পদ দেশ-বিদেশে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ September, ২০২৪ |
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সাবেক তিন এমপির নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তারা সম্পদের মালিক হয়েছেন। অর্থ পাচার করে তারা বিদেশেও সম্পদ গড়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা ইউনিটের গোপন অনুসন্ধানে তাদের সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গতকাল বুধবার কমিশন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। শিগগির অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে প্রকাশ্যে অনুসন্ধান কাজ শুরু করা হবে। গতকাল দুদকের প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. শাহরিয়াজ (বিপিএএ) অনুসন্ধানের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, অনুসন্ধান পর্যায়ে তাদের সম্পদের হিসাব খুঁজে বের করতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হবে। তথ্য-প্রমাণের ভিত্তিতে

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদক জানায়, প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছিলেন। পরে তাঁকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। গোয়েন্দা অনুসন্ধানে তাঁর ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। নিজ এলাকা কুড়িগ্রামের রৌমারীতে ১০ শতাংশ জমি, দোতলা বাড়ি, ৩ দশমিক ২৮ একর জমিতে মার্কেট ও চাতাল রয়েছে। বিভিন্ন ব্যাংকে অর্থ রয়েছে এবং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালে অবৈধভাবে কুড়িগ্রামে ২৬টি বিদ্যালয় শিশুকল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দেন। বিদেশেও তাঁর বিপুল

সম্পদের তথ্য পাওয়া গেছে। ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে নিজের এবং স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পদ করার তথ্য পাওয়া গেছে। তাঁর ছেলে আবির হাসান তানিমের নামে কানাডার বেগমপাড়ায় ১৫ লাখ ৫০ হাজার কানাডিয়ান ডলারে বাড়ি ক্রয়ের তথ্যও পাওয়া গেছে। দেশে-বিদেশে হাবিব হাসানের আরও সম্পদের সন্ধান মিলেছে। দুদক সূত্র জানায়, বগুড়া-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম তালুকদার বাকাদাহ খাড়ি খনন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ কাজ সম্পন্ন না করে আত্মসাৎ করেছেন। রাজধানীসহ বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ স্ত্রী ও সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদ করেছেন। বিদেশে তাঁর

নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে নিজের নামে ও স্ত্রী-সন্তানদের নামে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও