সাতক্ষীরায় এনসিপির নিউজ কাভারে গিয়ে ৬ সাংবাদিকের হিটস্ট্রোক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫
     ৬:৫৫ অপরাহ্ণ

আরও খবর

সাতক্ষীরায় এনসিপির নিউজ কাভারে গিয়ে ৬ সাংবাদিকের হিটস্ট্রোক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ৬:৫৫ 166 ভিউ
সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচি কাভার করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন জেলার ছয়জন সাংবাদিক। শনিবার (১২ জুলাই) সকালে তীব্র রোদ ও গরম উপেক্ষা করে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের সময় একে একে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। হিট স্ট্রোকে আক্রান্ত সাংবাদিকরা হলেন, এখন টেলিভিশনের ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট আহসানুর রাজীব, যমুনা টেলিভিশনের ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট আকরামুল ইসলাম, সাংবাদিক ইদ্রিস, ইব্রাহিম, ইয়ারুল ও নাহিদ। পদযাত্রার সময় এনসিপির কর্মসূচি কাভার করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকায় তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এনসিপি’র পক্ষ থেকে কোনো

ধরনের পানি সরবরাহ, ছায়াযুক্ত বিশ্রাম ব্যবস্থা কিংবা প্রাথমিক চিকিৎসা সহায়তা না থাকায় এমন ঘটনা ঘটে। তাদের মতে, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা অবদি সাংবাদিকেরা কাঠফাটা রোদে প্রচণ্ড গরমের মধ্যে দাড়িয়ে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে সাংবাদিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ও স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা